চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলা-বরিশাল সেতুর দাবিতে মোহাম্মদপুরে সমাবেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:22 অপরাহ্ন 16, মে 2025
in বাংলাদেশ
A A
মোহাম্মদপুরে ভোলা-বরিশাল সেতুর দাবিতে সমাবেশে হাজারো মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলা-বরিশাল সেতু দ্রুত নির্মাণ করা, মেডিকেল কলেজ, ভোলার গ্যাস ভোলায় দেয়াসহ নানা দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকালে ‘ঢাকাস্থ মোহাম্মদপুর জোন ভোলাবাসীর’ ব্যানারে তিন রাস্তার মোড় এবং টাউন হলে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

‘ভোলা-বরিশাল সেতু চাই’ ব্যানারসহ নানা ফেস্টুন নিয়ে জুমার নামাজের পর থেকেই মোহাম্মাদপুরস্থ ভোলাবাসী সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এসময় তারা নানা দাবিতে বিক্ষোভ করেন।

সমাবেশে ‘আগামীর ভোলা’র মুখপাত্র মীর মোহাম্মদ জসিম বলেন, আমাদের ব্যথার কথা আমরা ছাড়া আর কেউ জানে না, সরকার জানে না। ছোট ছোট করে ভোলাবাসী অনেক আন্দোলন করেছে। এই প্রথম ভোলাবাসী ঢাকাসহ ভোলার সর্বত্র জেগে উঠেছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঢাকার রাজপথ ছেড়ে যাব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে কোন দালালীর স্থান হবে না।

এছাড়াও বক্তারা সমাবেশে দেওয়া বক্তব্যে ভোলা-বরিশাল সেতুর কাজ দ্রুত শুরু করা, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন, ভোলার গ্যাস ভোলায় দেওয়া এবং ভোলায় শিল্পাঞ্চল স্থাপনসহ নানা দাবি তুলে ধরেন। এসসব দাবি আদায় না হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন: ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও আগামীর ভোলার মুখপাত্র মীর মোহাম্মদ জসিম, আফতাবনগর প্রেস ক্লাবের সভাপতি বাবলু পন্ডিত, আগামীর ভোলার অন্যতম সংগঠক অ্যাডভোকেট এমরান হোসেন।

উপস্থিত ছিলেন: যুগান্তর পত্রিকার ক্রীড়া প্রতিবেদক আল-মামুন, ফরিদ উদ্দিন ফরহাদ, ওমর ফারুক, মো. লিটন, মো. আজগর, জামাল উদ্দিন সিকদার, শহীদুল ইসলাম বিশ্বাস, হাসান সিকদার, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মাসুম কবির, আহসান উল্ল্যাহ শহীদ, মো. আল আমিন, মো. মামুন, মহিউদ্দিন মহিন, আব্দুল মান্নান, সেলিম আহমেদ, নাসির উদ্দিন বিশ্বাস, মো. বশির উল্যাহ বশির, জেএইচ সাদ্দাম, মো. মিজান, আব্দুর রাজ্জাক, আজাদ খান প্রমুখ।

Tags: বরিশালভোলাভোলা-বরিশাল সেতু
Previous Post

নেপালকে হারিয়ে সাফে ফাইনালে বাংলাদেশ

Next Post

জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ: আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল

Next Post
নেতারা যুবশক্তির আত্মপ্রকাশের জন্য হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ: আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল

মক্কায় কাবা শরিফের সামনে মুসল্লিরা প্রার্থনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি কয়েকটি হজ এজেন্সি কালো তালিকাভুক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT