চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় আসছে রকিবুল ইসলাম মুকুলের রোমান্টিক প্যারাসাইকোলজি ‘মনামী’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2026
in অন্যান্য, শিল্প সাহিত্য
A A

অমর একুশে বইমেলায় আসছে কথাসাহিত্যিক ও সাংবাদিক রকিবুল ইসলাম মুকুল এর রোমান্টিক প্যারাসাইকোলজি উপন্যাস ‘মনামী’।

ফরাসী ভাষায় ‘মন আমি’ মানে আমার বন্ধু। সেই বন্ধুত্ব এবং নানান সম্পর্কের ভালোবাসা ও টানাপড়েন এই উপন্যাসের উপজীব্য। বাংলাদেশ ও এর গণ্ডি পেরিয়ে আফ্রিকার নাইরোবির ছুটে চলা জীবন, শূণ্যতা, ভালোবাসা, বন্ধুত্ব এবং জীবনের নানান দৃষ্টিভঙ্গি উঠে এসেছে উপন্যাসের পাতায় পাতায়।

উপন্যাস মনামী প্রকাশ করেছে দেশের খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠান অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ করেছেন স্বনামধন্য শিল্পী ধ্রুব এষ। বইটি অমর একুশে বইমেলাসহ রকমারি ডটকম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যাবে।

অনিন্দ্য প্রকাশের স্বত্ত্বাধিকারী প্রকাশক আফজাল হোসেন বলেন, রকিবুল ইসলাম মুকুল দীর্ঘদিন থেকে লিখছেন। তিনি সামাজিক ও সমকালীন উপন্যাসের পাশাপাশি সায়েন্স ফ্যান্টাসি লিখে পাঠকপ্রিয় হয়েছেন। তার একটি পাঠক শ্রেণী আছে। মনামী উপন্যাসটি রোমান্টিক হলেও ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন পরিবেশে লেখা। পাতায় পাতায় পাঠককে নিয়ে যাবে দেশের গণ্ডি পেরিয়ে আফ্রিকান সাফারীর তুমুল রোমান্সভরা দিনগুলিতে। আশা করি পাঠকের মন জয় করবে মনামী।

উপন্যাসের প্রচ্ছদে সারসংক্ষেপ- আধো আলোতে জুরির মুখটা দেখলাম। শিশুর মতো ঘুমাচ্ছে। ঘুমন্ত মানুষকে জেগে থাকা মানুষের চেয়ে বেশি সুন্দর লাগে। দিনমান শ্রান্ত ক্লান্ত দেহ যখন স্বস্তির ঘুমের অতলে হারিয়ে যায়, শরীর তখন জেগে ওঠে নতুন এক প্রাঞ্জল রুপে। ক্লান্তিকে ঝেড়ে ফেলে লাবন্য গ্রাস করে ঘুমন্ত মানুষের চোখে মুখে। জুরিকে অদ্ভুত সুন্দর লাগছে। যেন আফ্রিকান রাজকন্যা শিকারে এসে তাঁবুতে ঘুমিয়ে পড়েছে, আমি তার রাজকুমার। ঘড়ির দিকে তাকালাম। রেডিয়ামের ঠিকরে পড়া আলোতে দেখে নিলাম রাত সাড়ে ৪টা। নিঃস্তব্ধ প্রকৃতি, হালকা শীতের আমেজ, মৃদুমন্দ বাতাসে তাঁবুর দরোজার পর্দা সরিয়ে সামনে দাঁড়ালাম। জোছনা রাতের ঝলমলে আকাশ। ছড়ানো ছিটানো এত তারা একসঙ্গে হয়তো দেখা হয়নি একজীবনে। চারপাশে তুমুল নিস্তব্ধতা। শিরশির বাতাসে হালকা শীত করছিল। যতো দূরে দেখা যায় সবুজ বনে চাঁদের আলোর প্রতিফলন। হালকা বাতাসে নেচে নেচে গাইছে বৃক্ষলতা।

এই গভীর নিস্তব্ধতায় শুধু মনে হলো- আমি কে? কী আমার পরিচয়। কোথা থেকে এখানে এলাম। কোথায় আমার গন্তব্য! ভাবনার শেষ নেই। অন্ত নেই এই আকাশের উদারতার, দূর থেকে গেয়ে ওঠা নিশুতি পাখির, তুমুল আক্রোশ বা আবেগে ডেকে ওঠা বুনো প্রাণীর। এই বিশাল প্রকৃতি, এই এত সব বৃক্ষরাজির বিশালতার মাঝে নিজেকে ক্ষুদ্র, নগণ্য মনে হলো। জুরির সাথে থেকে যাবো? নাকি ফিরে যাবো নিজ ঠিকানায়। রোকেয়া খাতুনের কথা মনে পড়ল। মনামী। জেলখানায় কেমন আছে মেয়েটা? আসলেই কি ও খুনের সাথে জড়িয়ে গেছে? কত প্রশ্ন মনে- উত্তর জানা নেই।

Tags: অমর একুশে বইমেলা ২০২৬ধ্রুব এষ
Previous Post

দেশের অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে: অর্থমন্ত্রী

Next Post

সাকিবের ব্যাপারে সবশেষ যা জানালেন ফারুক

Next Post

সাকিবের ব্যাপারে সবশেষ যা জানালেন ফারুক

সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে প্রস্তুত আসিফ মাহমুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT