চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘সাংগ্রাই জল উৎসব’ শুরু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:43 পূর্বাহ্ন 18, এপ্রিল 2025
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
রাখাইন সম্প্রদায়ের সাংগ্রাই জল উৎসবের আনন্দময় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘সাংগ্রাই জল উৎসব’ বা ‘জলকেলি’ উৎসব শুরু হয়েছে। এই উৎসবটি রাখাইনদের নববর্ষ উদযাপনের অংশ হিসেবে প্রতিবছর বাংলা নববর্ষের তিন দিন পর, অর্থাৎ ১৭ এপ্রিল থেকে শুরু হয়।

এবারও ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী এই জলকেলি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে পুলিশ টহল দিচ্ছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। শেষ না হওয়া পর্যন্ত বিশেষ নিরাপত্তাবল থাকবে পুরো কক্সবাজারের রাখাইন পল্লীগুলোতে।

প্রতিবছরের মতো এবারও রাখাইন সম্প্রদায়ের পুরানো রাখাইন বর্ষকে বিদায় ও নতুন রাখাইন বা মগী সনকে বরণ করতে ‘সাংগ্রাইং পোয়ে’ বা জলকেলি উৎসব উদযাপন করে থাকে। এর অংশ হিসেবে এবারও ১৬ এপ্রিল বৌদ্ধ স্নানের মাধ্যমে বর্ষবরণের এই উৎসব শুরু হয়। উৎসবে মাতোয়ারা রাখাইন সম্প্রদায়। এ উৎসব উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।

রাখাইন সম্প্রদায়ের নেতা অধ্যক্ষ ক্যথিং অং জানান, কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির সড়কসহ বিভিন্ন স্থানে প্যান্ডেল স্থাপন করা হয়েছে। এছাড়া জেলার মহেশখালী, টেকনাফ, চকরিয়া, রামু, চৌফলদণ্ডী, হারবাঙসহ বিভিন্ন উপজেলায় প্রায় ৪০টি মণ্ডপে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এউৎসবে স্থানীয় রাখাইনদের পাশাপাশি অন্যান্য ধর্ম ও সম্প্রদায়ের মানুষও অংশগ্রহণ করেন, যা উৎসবটিকে একটি সার্বজনীন উৎসবে পরিণত করেছে। আমরা মঙ্গলজল ছিটিয়ে পুরানো বছরকে বিদায় ও নতুন রাখাইন বর্ষকে স্বাগত জানাই, যুগ যুগ ধরে আমরা এটি পালন করে আসছি।

‘সাংগ্রাইং’ উৎসবের মূল আকর্ষণ হলো জলকেলি, যা রাখাইন তরুণ-তরুণীদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। তারা ঐতিহ্যবাহী পোশাক পরে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ান এবং একে অপরকে জল ছিটিয়ে আনন্দ উদযাপন করেন। এ উৎসবের মাধ্যমে পুরাতন বছরের সকল গ্লানি ও দুঃখ দূর করে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

মণ্ডপে আসা মালা রাখাইন বলেন, এটি আমাদের বাৎসরিক একটি মিলনমেলা, আমরা একে অপরের সাথে জল ছিটিয়ে আনন্দ বিনিময় করি। মঙ্গল কামনা করি।

কবি কামরুল হাসান বলেন, এই জলকেলি উৎসব শুধু রাখাইন সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষও এতে অংশগ্রহণ করেন। এটি একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আনন্দে মেতে ওঠেন।

উৎসবের সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়, যা এই ঐতিহ্যবাহী উৎসবকে আরও সমৃদ্ধ করে। এই উৎসবের মাধ্যমে কক্সবাজারের রাখাইন সম্প্রদায় তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে উদযাপন করে এবং নতুন বছরের আগমনকে আনন্দের সাথে বরণ করে।

এই উৎসব দেখার জন্য অনেক পর্যটকও রাখাইন পল্লীগুলোতে ভিড় করেন। খুলনার ডুমুরিয়া থেকে কক্সবাজার বেড়াতে আসা পর্যটক রহিম আফরোজ বলেন, রাখাইন সম্প্রদায়ের এই উৎসব দেখতে আমরা কক্সবাজার শহরের বড়বাজার রাখাইন পল্লীতে এসেছি। তাদের এই উৎসব দেখে আমরা অনেক আনন্দ পেয়েছি।

নেত্রকোনার মোহনগঞ্জ থেকে আসা পর্যটক সাজ্জাদ, রফিক, আসলাম, মহিমা ও আফ্রিদি বলেন, রাখাইনদের উৎসব দেখে আমরা অনেক মজা পেয়েছি। এবারের কক্সবাজার ট্যুরে আমাদের জন্য এটা ছিল বাড়তি পাওয়া।

কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহিন বলেন, এই উৎসবটি রাখাইন সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং স্থানীয় জনগণ ও পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। উৎসবের শান্তিপূর্ণ পরিবেশনিশ্চিত করতে কক্সবাজার জেলা পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

Previous Post

গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে ৩২ ফিলিস্তিনি নিহত

Next Post

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত

Next Post
হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত

ফিনল্যান্ড ও বাংলাদেশ পতাকা উড়ছে, আন্তর্জাতিক সম্পর্কের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিনল্যান্ডে কাজের বাজারে ধস, চরম দুরবস্থায় বাংলাদেশি প্রবাসীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT