চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী অভিযোগে গ্রেপ্তার হলেন রাখি সাওয়ান্ত?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:13 অপরাহ্ন 19, জানুয়ারি 2023
in বিনোদন
A A

বলিউডের বিতর্কিত মডেল ও অভিনেত্রী রাখি সাওয়ান্তকে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের আম্বোলি থানার পুলিশ। অভিনেত্রী শার্লিন চোপড়ার করা মানহানির মামলায় রাখিকে গ্রেপ্তার করা হয়।

এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যগুলো। রাখিকে গ্রেপ্তারের খবরটি টুইটারে একটি পোস্টে শার্লিন চোপড়া নিজেই জানান।

শার্লিনের করা মানহানির মামলায় বৃহস্পতিবার রাখিকে গ্রেপ্তার করে আম্বোলি থানার পুলিশ। তারআগে তাকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।

শার্লিনের অভিযোগ, বিগ বসের সাবেক প্রতিযোগী রাখি নাকি তার আপত্তিজনক ছবি ও ভিডিও পোস্ট করেছে সামাজিকমাধ্যমে।

মূলত রাখির সাথে শার্লিনের দ্বন্দ্বের সূত্রপাত মিটু মুভমেন্ট নিয়ে। পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে মি টু মুভমেন্টে মুখ খুলেছিলেন শার্লিন। সেই সময় শার্লিনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রাখি। এরপর তাদের মধ্যে শুরু হয় বাগ্‌যুদ্ধ। একপর্যায়ে শার্লিনের বিরুদ্ধে গত বছর ৫ নভেম্বর মামলা করেন রাখির আইনজীবী।

শার্লিনও ৮ নভেম্বর পাল্টা রাখি সাওয়ান্ত ও তার আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করেন। এ মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মামলায় অগ্রিম জামিন আবেদন করেছিলেন রাখি, কিন্তু আদালত তা নাকচ করে দেন।

বিয়ে করে গত কয়েক দিন ধরেই আলোচনায় ছিলেন ভারতীয় মডেল রাখি। স্বামীর সঙ্গে বৃহস্পতিবার নিজের ডান্স একাডেমির উদ্বোধন করার কথা ছিল রাখির। কিন্তু তার আগেই তিনি গ্রেপ্তার হন।

Tags: বলিউডমামলারাখিশার্লিন চোপড়াসিনেমা
Previous Post

সাকিবের জন্যই ইফতিখারের সেঞ্চুরি

Next Post

দেশে হুন্দাই গাড়ি কারখানার যাত্রা শুরু

Next Post
বাংলাদেশে হুন্দাই গাড়ির উৎপাদন কারখানার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে হুন্দাই গাড়ি কারখানার যাত্রা শুরু

নাট্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি ও প্রাপকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা পেলেন ‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT