চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদিলকে বিয়ে করে অকূল পাথারে রাখি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:43 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
বাংলাদেশি নারী প্রার্থনা করছেন, ঐতিহ্যবাহী পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশকিছু দিন ধরে সংবাদ শিরোনামে বলিউডের সমালোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। মূলত আদিল দুরানিকে বিয়ের পর থেকেই নিয়ম করে সংবাদ হচ্ছেন তিনি। এবার এই অভিনেত্রী জানালেন, আদিলকে বিয়ে করে রীতিমত অথৈ সমুদ্রে তিনি!

বিয়ের পর পরেই আদিল দুরানির সঙ্গে শুরু হয় রাখির ঝামেলা। যা এখন আইনি লড়াইতে পরিণত হয়েছে। রাখির আনা গার্হস্থ্য হিংসার অভিযোগ এবং অন্য এক মহিলার আনা যৌন হেনস্থার অভিযোগে আদিল বর্তমানে জেলবন্দি। এসবের মধ্যেই নতুন অভিযোগ আনলেন রাখি।

সম্প্রতি সাংবাদিকদের সামনে রাখি জানিয়েছেন, তিনি হিন্দু তাই আদিল দুরানির পরিবার তাকে গ্রহণ করছে না। মাইসুরু আদালতের বাইরে দাঁড়িয়ে রাখি সাংবাদিকদের বলেন, ‘আদিল আমায় বিয়ে করেছে, আর আমি বিচার চাই। আজ সকালে আদিলের বাবার সঙ্গে কথা হচ্ছিল, তখন উনি জানালেন যে আমায় তারা মানতে পারবেন না, কারণ আমি হিন্দু। আমি তখন ওদের বলি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনার ছেলে আমায় বিয়ে করেছে, একথা শুনে উনি আমার ফোন কেটে দেন। আদিল সবসময় আমাকে তালাক দেওয়ার হুমকি দেয়।’

রাখি আরও বলেন, ‘আমি আদিলকে ডিভোর্স দিতে চাই না। আমি ওর স্ত্রী। ওর বাবা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। আমি মাইসুরুর কাউকে চিনি না, তবে আমি বিচার চাই। আমি ইসলাম কবুল করেছি। আমার বিয়ের সব কাগজপত্র আমার কাছে আছে। এখন আমায় কোথায় যেতে হবে? আপনারাই বলুন, আমার কী করা উচিত?’

রাখি আরও বলেন, এক বছর আগে মাইসুরুতে আদিলের সঙ্গে তার দেখা হয়েছিল। আট মাস আগে তারা বিয়ে করেন। ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন বলে দাবি করেন রাখি। জানান, তাদের বিয়ের রেজিস্ট্রেশন মুম্বাইতে হয়েছিল। আদিল তাকে প্রতিশ্রুতি দেন, যে তারা একসঙ্গে থাকবেন, তাদের সন্তান হবে এবং একসঙ্গে আরও অনেক কিছু করবেন।

রাখির দাবি, আদিল তার কাছ থেকে সমস্ত গয়না ছিনিয়ে নিয়ে বিক্রি করে দিয়েছেন। মাইসুরুর একজন ইরানি মহিলার সঙ্গেও আদিল প্রতারণা করেছেন, ওই ইরানি মহিলার অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাঁচ বছর তার সঙ্গে সহবাস করেন আদিল। পরে তাকে বিয়ে করতে অস্বীকার করেন, এমনকি প্রাণনাশের হুমকি দেন। এখন অবশ্য ওই মহিলা আদিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন।

রাখির কথায়, ইরানি মহিলা তাকে আগেই সাবধান করেছিলেন, আদিল তার সঙ্গেও প্রতারণা করবেন। ওই মহিলা আমায় মেসেজ পাঠিয়ে জানান, আদিলও রাখিকে শুধুমাত্র টাকার জন্য ব্যবহার করছেন। এবং ওই ইরানি মহিলাকে আদিল দুবাইতে বাড়ি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’

Tags: অভিনয়আদিলবলিউডরাখিরাখি সাওয়ান্তসিনেমা
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৪৭

Next Post

নড়াইলে বাস ধর্মঘটে জনদুর্ভোগ চরমে

Next Post
নড়াইলে বাস ধর্মঘটের কারণে জনদুর্ভোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নড়াইলে বাস ধর্মঘটে জনদুর্ভোগ চরমে

ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো ও তাদের অবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

যেকোনো মুহূর্তে তুরস্কের চেয়ে ভয়াবহ ভূমিকম্প?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT