চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণে সমন্বিত ভূমিকা প্রয়োজন’

জাহিদ রহমান by জাহিদ রহমান
6:09 অপরাহ্ন 25, অক্টোবর 2023
in বাংলাদেশ
A A
রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণে সমন্বিত ভূমিকা প্রয়োজন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক গত জুলাই মাসে যেসব ভবনের নকশা অনুমোদন করা হয়েছে সেসব ভবন মালিক, আমমোক্তার গ্রহীতা, ডেভেলপারদের সাথে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ ও ভবনের ব্যত্যয় রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজউকের অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে রাজউক এর চেয়ারম্যান (সচিব) মো. আনিছুর রহমান মিঞা, বিপিএএ বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রাজউক এর সদস্য (উন্নয়ন) মেজর (ইঞ্জিঃ) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.) এবং সভাপতিত্ব করেন রাজউকের সদস্য, উন্নয়ন নিয়ন্ত্রণ (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নাসির উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজউক এর পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) মোহাম্মদ সামছুল হক।

সেবা গ্রহীতাদের মধ্যে ভবন মালিক, আমমোক্তার গ্রহীতা ও ডেভেলপারগণ বক্তব্য উপস্থাপন করেন। সেবা গ্রহীতাগণ অকুপেন্সী সনদ, এফএআর বৃদ্ধি, এফএআর-এর হিসাব সহজীকরণ করার অনুরোধ করেন। একই সাথে ভবনের ব্যত্যয়রোধে এবং অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মানে রাজউকসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকা প্রয়োজন মর্মে উল্লেখ করেন।

প্রধান অতিথি চেয়ারম্যান (সচিব), রাজউক উন্নত বিশ্বের মত আধুনিক রেজিলেন্স শহর গড়ে তুলতে ডেভেলপার/ভবন মালিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথি মেজর (ইঞ্জিঃ) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.) রাজউক অনুমোদিত নকশা বহির্ভূত ইমারত নির্মাণ না করার আহ্বান জানান।

সমাপণী বক্তব্যে সভাপতি ও সদস্য উন্নয়ন নিয়ন্ত্রণ (অতিরিক্ত দায়িত্ব) রাজউক, বলেন, একটি সুন্দর ও গোছানো শহর এর জন্য সর্বনিম্ন ২৫% এলাকা সড়ক যোগাযোগ ব্যবস্থার জন্য প্রয়োজন। এফএআর বৃদ্ধি করলে সড়কে এবং নগর জীবনযাত্রায় -এর নেতিবাচক প্রভাব পড়বে, ঢাকা শহরকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু না করে ঢাকার বাইরে অন্যান্য মফস্বল ও আশেপাশের শহরকে সম্প্রসারিত করার উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান।

মতবিনিময় সভায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো, শান্তা প্রোপারটিজ, আনোয়ার ল্যান্ড মার্ক-এর প্রতিনিধিবৃন্দ। মতবিনিময় সভায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর পক্ষে বক্তব্য দেন ডিজিএম (এডমিন) জাহিদুল আলম।

Tags: মতবিনিময় সভারাজউক
Previous Post

বিশ্বকাপে দর্শক টানতে বিনামূল্যে পপকর্ন-ঠাণ্ডা পানীয়

Next Post

নিবন্ধনহীন জামায়াত সমাবেশের অনুমতি পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক কক্ষে বসে বক্তব্য দিচ্ছেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিবন্ধনহীন জামায়াত সমাবেশের অনুমতি পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT