চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যয় স্কিম বাতিল দাবিতে রাবিতে মানববন্ধন

আল-মামুন আশিক by আল-মামুন আশিক
6:20 অপরাহ্ন 26, মে 2024
in শিক্ষা
A A
রাবিতে মানববন্ধন, প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীদের সর্বজনীন পেনশন সংক্রান্ত ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি।

রোববার ২৬ মে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান তারা। সেসময় প্রত্যয় স্কিম প্রত্যাহারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভূক্তকরণ এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনেরও দাবি জানানো হয়।

মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ফেডারেশনের কর্মসূচির অংশ হিসেবে আমরা এখানে দাঁড়িয়েছি। যে প্রতিষ্ঠানগুলোতে কোনো পেনশন ব্যবস্থা ছিল না সেগুলোতে সর্বজনীন পেনশনের অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু দেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, যেগুলো ৭৩-এর নিয়ম অনুযায়ী চলে সেগুলোতে পেনশন ব্যবস্থা আগে থেকেই চালু আছে। তারপরও বর্তমান সরকার কীসের ভিত্তিতে বা কার চক্রান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও সর্বজনীন পেনশনের আওতায় নিয়ে আসলো আমরা জানি না। আমরা বিশ্ববিদ্যালয়কে এই প্রজ্ঞাপনের বাইরে রাখার দাবি জানাচ্ছি।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান। এসময় তিনি বলেন, ‘শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন কার্যক্রমে যখন সবাই প্রশংসা করছিল ঠিক সেই সময়ই বৈষম্যমূলক এই প্রত্যয় স্কিম ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তটি আমাদের যে সংবিধান আছে সেটার মূল চেতনার পরিপন্থী। প্রজ্ঞাপনের এই সিদ্ধান্ত যদি প্রবর্তিত হয়, তবে যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করবে তাদের সাথে একটা বৈষম্য তৈরি হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশের ওপর প্রভাব পড়বে। এই দাবির প্রক্ষিতে আগামী ২৮ তারিখ দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। তারপরেও যদি দাবি মানা না হয় তাহলে নতুন কর্মসূচি গ্রহণ করা হবে।’

সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ওমর ফারুক সরকারের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মানিকুল ইসলাম, প্রাণ রসায়ন ও অণুপ্রাণবিদ্যা বিভাগের অধ্যাপক রেজাউল করিম, একই বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান, আমীরুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে অর্ধশত শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Tags: ‘প্রত্যয় স্কিমরাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা, বিজিবির নিরাপত্তা জোরদার

Next Post

টানা চতুর্থ শিরোপায় চোখ রেখে দারুণ শুরু বাংলাদেশের

Next Post
বাংলাদেশ বক্সিং দল প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ কাপ ২০২৩. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা চতুর্থ শিরোপায় চোখ রেখে দারুণ শুরু বাংলাদেশের

বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার বেনজীরের সম্পত্তির দলিল এবং কোম্পানি ও ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT