চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাবি না মানায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে ভাঙচুর

আল-মামুন আশিক by আল-মামুন আশিক
10:30 অপরাহ্ন 27, মে 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
ভাঙচুরের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে চেয়ার ও টেবিল ভাঙা. Channel i News - চ্যানেল আই নিউজ

হল প্রাধ্যক্ষ ‘দাবি’ না মানায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলে ভাঙচুর চালিয়েছে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা প্রাধ্যক্ষ কক্ষের নামফলক তুলে ফেলেন এবং হলের ডাইনিং কক্ষ, সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ঘড়ি ও অতিথিকক্ষ ভাঙচুর করেন।

আজ সোমবার ২৭ মে দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হল গেটে তালা লাগিয়ে এ কাণ্ড করেন তারা। এসময় হল প্রাধ্যক্ষকেও হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠেছে।

হল সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত হলের ডাইনিংয়ে খাবারের মধ্যে সিগারেটের খোঁসা পাওয়াকে কেন্দ্র করে। সোমবার দুপুরের খাবারে সিগারেটের খোসা পান ছাত্রলীগ কর্মী মনির হোসেন। ঘটনাটি জানাজানি হলে বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। তবে মুহূর্তেই সেই আন্দোলনের নেতৃত্ব চলে যায় ছাত্রলীগের হাতে। সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রলীগের নেতাকর্মীরা হলের প্রধান ফটকে তালা দিয়ে ভেতরে অবস্থান নেন। এসময় তারা হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

পরে ছাত্রলীগের নেতাকর্মীরা হলের প্রাধ্যক্ষ কক্ষের নামফলক তুলে ফেলেন এবং তালা ভেঙে নতুন তালা ঝুলিয়ে দেন। এসময় তারা হলের ডাইনিং কক্ষ, সিসিটিভি ক্যামেরা ও অতিথিকক্ষ ভাঙচুর করেন। ঘটনার এক পর্যায়ে হল প্রাধ্যক্ষ সেখানে উপস্থিত হলে ছাত্রলীগ নেতারা তাকে হেনস্তা করেন বলে অভিযোগ করেছেন প্রাধ্যক্ষ অধ্যাপক এএইচএম মাহবুবুর রহমান।

খোঁজ নিয়ে জানা গেছে, আগামীকাল ২৮ মে থেকে বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল অ্যাথলেটিক্স শুরু হবে। সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দিতে গত দুদিন আগে হল ছাত্রলীগের কয়েকজন প্রাধ্যক্ষের কাছে খেলোয়াড়দের একটা তালিকা পাঠায়। তবে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান হল প্রাধ্যক্ষ। এরপর গতকাল রোববার আবার শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদুল ইসলামের নেতৃত্বে কয়েকজন এসে ছাত্রলীগের দুপক্ষের জন্য ১০টি করে মোট ২০টি জার্সি দাবি করেন। তবে হল প্রাধ্যক্ষ সেই দাবিও মেনে নেননি। ছাত্রলীগের সেই দাবি মেনে না নেওয়ায় তারা হলে এই কাজ করেন।

খাবারে সিগারেটের খোঁসার বিষয়ে ডাইনিং পরিচালক শফিকুল ইসলাম দুলাল বলেন, তরকারিতে সিগারেটের খোসাটি কোনো শিক্ষার্থীই ইচ্ছাকৃতভাবে ফেলেছেন। রান্নার স্থানটি আমরা যথেষ্ট পরিচ্ছন্ন রাখি। রান্না শেষে আমি নিজেই সেই খাবার যাচাই করি। তাই এমন ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না।

অভিযোগের বিষয়ে ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম বলেন, অ্যাথলেটিক্স খেলার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে হল প্রাধ্যক্ষের সাথে আমাদের কোনো কথা হয়নি। তিনি দায়িত্বশীল জায়গায় থেকে স্বনামধন্য একটি ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে বিতর্কিত করার উদ্দেশ্যে এরকম কুরুচিপূর্ণ মিথ্যাচার করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, আজকের আন্দোলনটি সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ছিল। এর সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। আর হল প্রাধ্যক্ষের কাছে ছাত্রলীগের দাবির বিষয়টি আমি অবগত না।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক এএইচএম মাহবুবুর রহমান বলেন, এসব ঘটনা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। বিশ্ববিদ্যালয়ের চলতি বছরের আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে আগামীকাল মঙ্গলবার। সেজন্য গত দুদিন আগে ছাত্রলীগের কয়েকজন আমার কাছে একটা খেলোয়াড়ের তালিকা পাঠায় এবং সে তালিকা অনুযায়ী খেলোয়াড় নিতে বলেন। কিন্তু আমি তা গ্রহণে অপারগতা প্রকাশ করি। এরপর গতকাল আবার তারা ছাত্রলীগের দুপক্ষের জন্য ২০ টি জার্সি দাবি করেন। কিন্তু এই বিষয়ে উপাচার্যের নিষেধ থাকায় আমার পক্ষে এটা সম্ভব না। তাদের এসব দাবি মেনে না নেওয়ায় তারা নেতাকর্মীদের নিয়ে আজকে এমন আন্দোলন করেছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে আগামীকাল ছাত্র-উপদেষ্টা, প্রক্টরসহ সংশ্লিষ্টরা আলোচনায় বসবেন। এরপর উপাচার্য স্যার সিদ্ধান্ত নিবেন।’

Tags: প্রাধ্যক্ষরাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে তালেবানকে বাদ দিবে রাশিয়া

Next Post

রিমাল: উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩৮ লাখ মানুষ

Next Post
উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের ছবি, ঝড়ের প্রভাব দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিমাল: উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩৮ লাখ মানুষ

খাদ্যতালিকায় মাশরুমের গুরুত্ব নিয়ে কর্মশালা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাশরুমের তৈরি খাবারের গুরুত্ব নিয়ে কর্মশালা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT