চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে যায় ১ শতাংশের কম শিক্ষার্থী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:52 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2023
in রাজশাহী, শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয় লাইব্রেরির প্রবেশদ্বার, শিক্ষার্থীরা আসা-যাওয়া করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজিদ হোসেন, (বিশ্ববিদ্যালয় প্রতিনিধি): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লাইব্রেরিতে শিক্ষার্থীদের উপস্থিতির হার অতি নগণ্য। বিশ্ববিদ্যালয়ের ৩৮ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রতিদিন গ্রন্থাগারে পড়াশোনা করেন গড়ে মাত্র ১০০ জন। যা বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর শূন্য দশমিক ২৬ শতাংশ।

শিক্ষার্থীদের জ্ঞান চর্চার লক্ষ্যে ক্যাম্পাসের প্রাণকেন্দ্রে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় কেন্দ্রীয় গ্রন্থাগার। দেশি-বিদেশি বই, শিক্ষকদের গবেষণাপত্র, জার্নাল, সংবাদপত্র ও সাময়িকীসহ প্রায় আড়াই লাখেরও বেশি সংগ্রহের সমাহার দেশের দ্বিতীয় বৃহত্তম এই গ্রন্থাগার। তবে এই বিপুল সংখ্যক জ্ঞানভাণ্ডারে শিক্ষার্থীদের যাতায়াত হতাশাজনক।

সংশ্লিষ্টরা বলছেন, গত এক দশকে লাইব্রেরিতে শিক্ষার্থীদের উপস্থিতির হার উদ্বেগজনক। শিক্ষার্থীদের আধুনিক চিন্তাভাবনার ফলে লাইব্রেরি বিমুখ হয়ে পড়ছেন তারা। এতে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনা হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকেরা।

শিক্ষার্থীরা বলছেন, লাইব্রেরিতে তাদের প্রয়োজনীয় বই পাওয়া যায় না। বই খোঁজা ও ইস্যু করতে নানা ঝামেলা পোহাতে হয়। ডিজিটাল কোনো সুবিধা লাইব্রেরিতে নেই। সেই সাথে গ্রন্থাগারের নিচের সাধারণ পাঠকক্ষে রয়েছে আসন সঙ্কট। ভোর থেকেই সিট ধরার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাদের। সিট না পেয়ে অধিকাংশ শিক্ষার্থীকেই ফিরে যেতে হয়।

বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাসে লাইব্রেরিতে শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল খুবই নগণ্য। বিশ্ববিদ্যালয়ের ৩৮ হাজার শিক্ষার্থীর তুলনায় জানুয়ারি মাসে লাইব্রেরিতে উপস্থিতির হার ছিল মাত্র শূন্য দশমিক ২৬ শতাংশ। অন্যান্য মাসেরও একই চিত্র।

গ্রন্থাগারে প্রয়োজনীয় বই খোঁজার জন্য বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থীদের জন্য রয়েছে মাত্র একটি কম্পিউটার। ফলে বাধ্য হয়ে বুক শেলফ থেকেই প্রয়োজনীয় বই খুঁজতে হয় শিক্ষার্থীদের। আর সেই বই নিজের কাছে সংগ্রহ করার প্রয়োজন হলে সেই মান্ধাতা আমলের সনাতন পদ্ধতিতেই ইস্যু করতে হয়। ডিজিটাল সুবিধা না থাকার পাশাপাশি নেই কোনো ই-লাইব্রেরি। গ্রন্থাগারের অনেক দুষ্প্রাপ্য বইয়ের নেই কোনো পিডিএফ সংস্করণ। ফলে শিক্ষার্থীরা চাইলেও বইগুলো পড়তে পারছেন না।

এ ছাড়াও গ্রন্থাগারের কিছু কিছু কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত হলেও সাধারণ পাঠকক্ষগুলোতে চলে বড় বড় বৈদ্যুতিক ফ্যান। ফ্যানের শব্দে শিক্ষার্থীরা নিজেদের পাঠে মনোনিবেশ করতে পারেন না। এদিকে গ্রন্থাগারের রিডিংরুমেও রয়েছে আসন সঙ্কট।

গ্রন্থাগার নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ নতুন কিছু নয়। লক্ষাধিক বইয়ের সমাহার হলেও পাওয়া যায় না অনেক প্রয়োজনীয় বই। ফলে পড়তে আসতে অনাগ্রহী শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মাহবুব বলেন, অনেক পুরোনো বই থাকলেও সেগুলোর নতুন সংস্করণ নেই। বইগুলো পড়ার জন্য অনুপযোগী হয়ে পরেছে। বিষয় ভিত্তিক সিলেবাসের সঙ্গে পুরোনো বইয়ের মিল পাওয়া যায় না। তাছাড়া অ্যাসাইনমেন্ট অর্থাৎ বিভাগের পড়াশোনা সংশ্লিষ্ট বই পাওয়া যায় না।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, বর্তমানে শিক্ষার্থীদের এখন মূল লক্ষ্যই হচ্ছে চাকরি করা। কেউ আলোকিত মানুষ হতে চায় না। বর্তমানে চাকরির পাওয়া সোনার হরিণ পাওয়ার মতো। অনেক কম্পিটিশন পেরোতে হয়। কিন্তু অ্যাকাডেমিক পড়াশোনার সাথে চাকরির পড়া সম্পূর্ণ ভিন্ন। যার কারণে শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করার আগেই চাকরির প্রস্তুতি নিতে হচ্ছে। ফলে তারা গ্রন্থাগার বিমুখ হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সাবেক প্রশাসক ও রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সফিকুন্নবী সামাদী বলেন, বর্তমান শিক্ষার্থীরা ক্যারিয়ার নিয়ে বেশি চিন্তা ভাবনা করছে। তারা চাকরির পড়াশোনা নিয়ে বেশি আগ্রহী। এজন্য মূলত তারা লাইব্রেরিতে আসতে চাচ্ছে না।

সার্বিক বিষয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক হাবিবুর রহমান বলেন, আমরা প্রতিনিয়তই লাইব্রেরিতে নতুন নতুন বই সংযোজনের চেষ্টা করছি। তবে দীর্ঘদিন গ্রন্থাগারে নতুন বই সংযোজন হয়নি। ২০১৭ সালে গত ১০ বছরে মাত্র পাঁচ লাখ টাকার বই কেনা হয়েছিল। পরে আমি ১৩ লাখ টাকার বাজেট পেয়েছি। সেই টাকা দিয়ে আমরা ৮০ শতাংশ বই কিনেছি। পরের বছর ৪৩ লাখ টাকার একটা বড় বাজেট পেয়েছি। সেই টাকা দিয়ে কিছু বই কিনেছি। বাকিটা প্রক্রিয়াধীন। আর ৩০ লাখ টাকার একটা টেন্ডার প্রক্রিয়াধীন। তবে যা বাজেট পাচ্ছি আমরা সেটিকে কাজে লাগানোর চেষ্টা করছি।

লাইব্রেরিতে শিক্ষার্থী না আসার ব্যাপারে তিনি বলেন, আমরা আমাদের সময়ে ছোটবেলা থেকেই লাইব্রেরিতে যেতাম। লাইব্রেরিতেই পড়াশোনা করতাম। কিন্তু আমাদের ছেলেমেয়েরা ছোটবেলায় কি কখনো লাইব্রেরি দেখেছে? গিয়েছে কখনো? যায়নি। এখন বিশ্ববিদ্যালয়ে এসে তাদেরকে লাইব্রেরিমুখী করা কঠিন। তবে কিছুদিন আগের তুলনায় বর্তমানে লাইব্রেরিতে উপস্থিতির হার কিছুটা হলেও উন্নতি হয়েছে।

Tags: জাতীয় গ্রন্থাগার দিবসরাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

রংপুরের টানা পাঁচ জয়

Next Post

‘জয় বাংলা’ স্লোগান ফিরিয়ে এনেছিল গণজাগরণ মঞ্চ

Next Post
বাংলাদেশের গণজাগরণ মঞ্চের সমাবেশে হাজার হাজার মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জয় বাংলা’ স্লোগান ফিরিয়ে এনেছিল গণজাগরণ মঞ্চ

যুক্তরাষ্ট্রের বিমান চীনের বেলুনটি ধ্বংস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে চীনের বেলুন ধ্বংস করল যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT