চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের চেক বাউন্সের অভিযোগে যা বলছেন রাজশাহীর ম্যানেজার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 28, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
রাজশাহী ক্রিকেট দলের কোচের ছবি, সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিশ্রমিক সংক্রান্ত বিতর্ক ও সমালোচনা থেকে বের হতে পারছে না দুর্বার রাজশাহী। একের পর এক বিতর্কের সৃষ্টি করছে ফ্র‌্যাঞ্চাইজিটি। আসরের শুরু থেকে এপর্যন্ত কয়েক দফায় তারা শিরোনাম হয়েছে খেলোয়াড়দের পারিশ্রমিক সংক্রান্ত জটিলতায়। সবশেষ এসেছে খেলোয়াড়দের চেক বাউন্স হওয়ার খবর, এটি দ্বিতীয়দফা ঘটল। এরমাঝেই রাজশাহীর ম্যানেজার ও জাতীয় দলের সাবেক ওপেনার মেহরাব হোসেন অপি জানালেন, তিনিও এখন পর্যন্ত কোনো পেমেন্ট পাননি।

মঙ্গলবার রাজশাহীর অনুশীলন না থাকলেও মিরপুর শের-ই-বাংলায় আসেন মেহরাব হোসেন অপি। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান পেমেন্টে না পাওয়ার কথা।

‘আমি এখনও পাইনি। আমাকে কোনো চেক দেয়নি। আমি এটা নিয়ে চিন্তিত না। কারণ, মালিকপক্ষের পক্ষ থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছে এই ব্যাপারে। তবে খেলোয়াড়রা পেয়েছে। ২৫ শতাংশ যা দেয়ার কথা ছিল, সেটা তারা পেয়েছে। গত পরশুদিন খেলোয়াড়দের ২৫ শতাংশের চেক দেয়া হয়েছে।’

সোমবার ব্যাংকে চেক জমা দিয়েছিলেন ক্রিকেটাররা। সেই চেকের টাকা মঙ্গলবার পাওয়ার কথা থাকলেও পাননি। এবারও চেক বাউন্স হতে পারে বলে শঙ্কিত দলটির ক্রিকেটাররা। একাধিক ক্রিকেটার জানিয়েছেন, এখনও তারা টাকা পাননি। এমনকি ব্যাংক থেকে কোনো মেসেজ আসেনি। দ্বিতীয়বার চেক বাউন্সের বিষয়ে অপি কিছুই জানেন না বলছেন।

‘এ ব্যাপারে ক্রিকেটাররা আমাকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি। কিংবা কেউ বলেনি যে চেক বাউন্স করেছে। যে জিনিসটা জানি না সেটি নিয়ে মন্তব্য করতে চাই না। আমাকে কিন্তু কেউ বলেনি যে বাউন্স করেছে। দেখুন, এখনও যেহেতু আমাদের হাতে সাত দিন সময় আছে, আমি মনে করি এরইমধ্যে সবকিছুর সমাধান হয়ে যাবে।’

সোমবার লিগপর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলে ফেলেছে রাজশাহী। ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথে অনেকটা এগিয়ে আছে তাসকিন আহমেদের দল। অপির আশা, রাজশাহী প্লে-অফে গেলে এমনকিছু হবে না আর।

‘আমাদের বিদেশী খেলোয়াড়রা প্রস্তুত আছে। দেখেছেন যে শেষ ম্যাচে তারা খেলেছে। আমরা যদি প্লে-অফে যাই, তাহলে তারা খেলবে। খেলোয়াড়রা সবাই হোটেলেই আছে। কেউ হোটেল ছেড়ে যায়নি। আমরা সবাই একসাথেই আছি।’

Tags: অপিচেকবিপিএল ২০২৫রাজশাহীলিড স্পোর্টস
Previous Post

নরসিংদীতে ১০ ঘণ্টার ব্যবধানে দুই হত্যাকাণ্ড

Next Post

জাতীয় চলচ্চিত্র সম্মেলন: অতিথি তালিকায় তিন উপদেষ্টা

Next Post
তিন উপদেষ্টা সহ অতিথিদের ছবি, জাতীয় চলচ্চিত্র সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় চলচ্চিত্র সম্মেলন: অতিথি তালিকায় তিন উপদেষ্টা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রেলওয়ে স্টাফদের যত দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT