চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ক্রিকেটারদের হোটেল ছাড়ার নির্দেশনা রাজশাহীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 29, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা হোটেল ছাড়ার নির্দেশনা নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিশ্রমিক বকেয়া ও চেক বাউন্সের মতো ঘটনায় সমালোচনা-বিতর্কের তুঙ্গে দুর্বার রাজশাহী। এবার ক্রিকেটারদের হোটেল ছাড়ার নির্দেশনাও দিয়েছে ফ্র‌্যাঞ্চাইজিটি। অবশ্য স্থানীয় ক্রিকেটারদের অনুরোধে এই নির্দেশনা দেয়া হয়েছে, এমন দাবি করেছে রাজশাহী কৃর্তপক্ষ।

বিপিএলের চলতি আসরে ইতিমধ্যে লিগপর্বে নিজেদের সবকটি ম্যাচ খেলে ফেলেছে রাজশাহী। ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে অনেকটা এগিয়ে দলটি। শেষ চারের দৌড়ে রাজশাহীর সঙ্গে লড়াইটা চিটাগাং কিংস ও খুলনা টাইগার্সের। প্লে-অফে খেলার বেশ ভালো সম্ভাবনা রয়েছে রাজশাহীর।

তবে আসরে লিগপর্বে অন্য দলগুলোর খেলা শেষ না হওয়াতে আপাতত বিরতিতে রাজশাহী। ১ ফেব্রুয়ারি শেষ হবে লিগপর্ব। তিনদিনের বিরতি পাচ্ছে দলটি। সেকারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলা হচ্ছে। সেক্ষেত্রে কেবল ঢাকায় বসবাস করা ক্রিকেটারদেরই হোটেল ছাড়ার কথা বলেছে ফ্র‌্যাঞ্চাইজিটি। বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টির ব্যাখ্যাও দিয়েছে কর্তৃপক্ষ।

বলেছে, ‘কয়েকজন ক্রিকেটারের অনুরোধের পরিপ্রেক্ষিতে দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট তাদের তিন দিনের বিরতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনুরোধটি মূলত ঢাকায় বসবাসকারী খেলোয়াড়রা করেছেন। তবে যারা ঢাকার বাইরে থাকেন, বিদেশি ক্রিকেটার এবং কোচিং স্টাফরা দলের সাথে ঢাকার টিম হোটেলে থাকবেন। ঢাকায় বাসা রয়েছে এমন খেলোয়াড়রা যে কোনদিন টিম হোটেলে চেক ইন করতে পারবেন।’

এর আগে ঢাকার দ্বিতীয় পর্বের ম্যাচের দিন হোটেল পরিবর্তন করেছিল রাজশাহী। ওয়েস্টিন থেকে শেরাটনে আসে তারা। আলোচনা ছিল বিল বকেয়ার কারণে হোটেল পরিবর্তন করেছে দলটি। যদিও পরে শেরাটন কর্তৃপক্ষ জানিয়েছিল, রাজশাহী মালিকের অনুরোধেই হোটেল পরিবর্তন করা হয়। সেদিন দেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের চেক দিয়েছিল দলটি, যা পরে বাউন্স করে। দলটির দেয়া চেক দ্বিতীয়দফা বাউন্সের ঘটনা সেটি।

Tags: বিপিএল ২০২৫রাজশাহীলিড স্পোর্টসহোটেল
Previous Post

সাভারের চামড়া শিল্প নগরীর শ্রমিকদের বিক্ষোভ

Next Post

আওয়ামী লীগের হরতাল-অবরোধ ঘিরে সরকার কঠোর হবে: প্রেস সচিব

Next Post
প্রেস সচিব সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, মুখে মুখোশ পরা নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের হরতাল-অবরোধ ঘিরে সরকার কঠোর হবে: প্রেস সচিব

বাংলাদেশি মান্নান আমিরাতে লটারিতে তিন কোটি জিতেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিরাতে লটারিতে তিন কোটি জিতলেন বাংলাদেশি মান্নান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT