চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীর অনুশীলন বয়কট: সমাধান আদৌ হয়েছে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 অপরাহ্ন 15, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
রাজশাহীর অনুশীলনরত ক্রিকেটাররা মাঠে একত্রিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: বিপিএলে এবারের আসরে ঢাকায় প্রাথমিক পর্ব শেষের পর সিলেট পর্বও শেষ হয়েছে ইতিমধ্যেই। বৃহস্পতিবার থেকে মাঠে গড়াবে চট্টগ্রাম পর্ব। সাগরিকায় খেলা গড়ানোর আগে চট্টগ্রামে দেখা গেল নাটকীয়তা। পারিশ্রমিক না পাওয়ায় চট্টগ্রামে অনুশীলন বয়কট করেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। এমনকি ম্যাচ না খেলার হুমকির কথাও শোনা যায়। বিষয়টি সামাল দিতে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি জরুরি বোর্ড সভা করেন এবং ফ্র্যাঞ্চাইজিটির মালিকের সঙ্গে কথা বলেন। পরে ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেন। বিসিবি সভাপতির আশ্বাস পেয়ে শেষে অনুশীলনে ফিরছে রাজশাহী।

অবশ্য পূর্ব নির্ধারিত সূচিতেই বুধবার বিকেলে বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রস্তুতি দেখতে আসার কথা ছিল বিসিবি সভাপতির। তবে পারিশ্রমিক বিষয়ক জটিলতায় হস্তক্ষেপ করতে হয়েছে তাকে। পারিশ্রমিক ইস্যুতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে অনলাইনে সভা করেছেন। দিনভর নাটকীয়তার পরও চূড়ান্ত সমাধান হয়নি। বিসিবির পক্ষে অবশ্য জানানো হয়েছে ইতিবাচক সমাধান আসার কথা।

সভায় অংশ নেয়া বিসিবি পরিচালক মঞ্জুর আলম রাতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেবল আশ্বাসের কথাই শোনালেন। জানালেন, বৃহস্পতিবারের মধ্যে সমস্যার সমাধান হবে।

‘সমঝোতা এখনও প্রক্রিয়াধীন। আশা করি কালকের মধ্যে একটা ভালো ফল আসবে। অধিনায়ক ও আরও কয়েকজনের সঙ্গে প্রেসিডেন্ট কথা বলেছেন। মালিকপক্ষ কালকে আসবেন। আশা করি একটা সুন্দর সমাধান আমরা বের করতে পারব।’

‘প্রায় সমাধান হয়ে গেছে বলা যায়। কালকে মালিক এলে প্রেসিডেন্ট কথা বলে বাকিটা সমাধান হয়ে যাবে। ক্রিকেটাররা অনেকটা (আশ্বস্ত হয়েছেন টাকা পাওয়ার ব্যাপারে)। কালকে তারা অনুশীলনেও যাবেন। এরচেয়ে ইতিবাচক আর কী হতে পারে। (পারিশ্রমিকের প্রক্রিয়া) প্রেসিডেন্ট নিজের এখতিয়ারে রেখেছেন। কালকে সমাধানের পর সেটি আরও বিস্তারিত ব্রিফ করবেন তিনি।’

পারিশ্রমিক নিয়ে এই টানাপোড়েন ও সেটা অনুশীলন বয়কট পর্যন্ত গড়ানো যে বোর্ডের জন্য বিব্রতকর, সেটি অবশ্য মেনে নিচ্ছেন মঞ্জুর আলম। বলেছেন, ‘আসলে একটু বিব্রতকর। তবে প্রেসিডেন্ট কিন্তু ডে বাই ডে কথা বলে প্রতিটা দলের পারিশ্রমিকের বিষয়টা নিশ্চিতের চেষ্টা করছেন। শুরু থেকে এখনও পর্যন্ত তিনি এটা চেষ্টা করছেন। বিষয়টা এখন প্রক্রিয়াধীন আছে।’

এদিকে দুর্বার রাজশাহী বৃহস্পতিবার অনুশীলন করবে জানিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টায় এমএ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করবে দলটি।

Tags: ফারুকবয়কটবিপিএল ২০২৫বিসিবিরাজশাহীলিড স্পোর্টস
Previous Post

অতিসত্বর জুলাই ঘোষণাপত্রের তারিখ প্রকাশের আহ্বান

Next Post

শাহবাগে মেট্রো স্টেশনের নিচে পথশিশুকে ধর্ষণ

Next Post
শাহবাগে মেট্রো স্টেশনের নিচে পথশিশু দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহবাগে মেট্রো স্টেশনের নিচে পথশিশুকে ধর্ষণ

গাজায় শান্তি ও স্বাধীনতার জন্য প্রতিবাদী জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ মাসের যুদ্ধের অবসান, গাজায় যুদ্ধবিরতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT