চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল জিতলে রাজ যাবেন ইউরোপ, আর্জেন্টিনা জিতলে পরী যাবেন মেসির দেশে!

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
1:28 পূর্বাহ্ন 03, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
তরুণেরা উচ্ছ্বাসের সাথে পোজ দিচ্ছে, হাসি মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নাহিয়ান ইমন

তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনি দুজনের মন এক সুতোয় বাঁধা থাকলেও চলমান বিশ্বকাপ ফুটবলে তারা দুজন সাপোর্ট করেন ভিন্ন দুটি দলকে।

রাজের পছন্দের দল ব্রাজিল হলেও পরী পছন্দ করেন মেসির আর্জেন্টিনা। টান টান উত্তেজনায় চলা এই খেলা নিয়েও দুজনের মধ্যে খুনসুটি কম হয় না।

কদিন আগেই ব্রাজিল সমর্থক স্বামী রাজকে আর্জেন্টিনার জার্সি পরিয়েছিলেন পরী। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছিলেন তিনি।

নিজেদের পছন্দের দল জেতা নিয়ে পরষ্পরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন রাজ-পরী। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের একটি হোটেলে আড্ডা দেয়ার সময় চ্যানেল আই অনলাইনকে রাজ বলেন, ব্রাজিল এবার ওয়ার্ল্ডকাপ নিলে পরীকে নিয়ে ইউরোপ ট্যুরে যাবো।

তিনি বলেন, বিয়ের পর আমাদের বিদেশ ট্যুর হয়নি। ব্রাজিল জিতে গেলে পরীকে নিয়ে ইউরোপ ট্যুর দেব। সেইসঙ্গে দীর্ঘদিন ধরে ভেবেছি ইউরোপ যাবো, সেই ইচ্ছেও পূরণ হবে। বেস্ট খেললে যে কোনো দল জিতবে। আমি মনে প্রাণে চাই ব্রাজিল ওয়ার্ল্ডকাপ নিক।

ব্রাজিল ওয়ার্ল্ডকাপ নিলে ব্রাজিলে না গিয়ে ইউরোপ কেন যাওয়ার ইচ্ছে জানতে চাইলে রাজ বলেন, ইচ্ছে ছিল ইউরোপেই যাবো। যদি না জেতে বাংলাদেশের যেকোনো স্থানে ঘুরতে যাবো।

আলাপকালে রাজ জানান, ওয়ার্ল্ডকাপ খেলা নিয়ে পরীমনির সঙ্গে তার প্রচুর খুনসুটি হয়৷ তিনি ব্রাজিল সাপোর্ট করলেও মেসি যে দুর্দান্ত খেলে সেটা কখনোই অস্বীকার করেন না বলে জানালেন।

বললেন, মেসি ভালো খেলে এতে কোনো দ্বিমত নেই। আর পরীকে উৎসাহ দিতেই সেদিন আর্জেন্টিনার জার্সি পরেছিলাম।

পাশে পুত্রকে কোলে নিয়ে বসে পরী। হাসি মুখে তিনি রাজকে ইঙ্গিত দিয়ে বলেন, আমার আর্জেন্টিনা ওয়ার্ল্ডকাপ নিলে তোমাকে (রাজ) নিয়ে আর্জেন্টিনাতেই যাবো।

মূলত বন্দরনগরী চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্সের ষষ্ঠ শাখা চালু হয়েছে শুক্রবার। শহরের চকবাজারের বালি অর্কিড শপিং মলে ৩টি স্ক্রিনে ৪৮০ সিটের সিনেপ্লেক্স চালু হয়েছে।

শনিবার থেকে এখানে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত রায়হান রাফী পরিচালিত এবং রাজ অভিনীত ‘দামাল’ চলবে। পরীকে নিয়ে নতুন সিনেপ্লেক্সে ‘দামাল’ উপভোগ করার জন্যই চট্টগ্রামে এসেছেন রাজ।

 

নাহিয়ান ইমন, চট্টগ্রাম থেকে

Tags: আর্জেন্টিনাপরীব্রাজিলরাজলিড বিনোদনসিনেপ্লেক্সসিনেমা
Previous Post

বাংলাদেশি সমর্থকদের এবার আর্জেন্টিনা কোচের ধন্যবাদ

Next Post

শেষ ষোলোয় ব্রাজিল-সাউথ কোরিয়া, পর্তুগালের সামনে সুইজারল্যান্ড

Next Post
ব্রাজিল-সাউথ কোরিয়া ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ষোলোয় ব্রাজিল-সাউথ কোরিয়া, পর্তুগালের সামনে সুইজারল্যান্ড

চট্টগ্রামের ব্রাজিল সমর্থকদের বড় সমাবেশ, হতাশা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যামেরুনের কাছে হারে আশাহত হয়েছে চট্টগ্রামের ব্রাজিল সমর্থকেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT