চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ বছর বয়সে স্ত্রীর লাশ কাঁধে নিয়ে শ্মশানে গিয়েছিলেন যাদব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 অপরাহ্ন 26, জুন 2023
in বিনোদন
A A
নির্বিকার ব্যক্তির মুখাবয়ব, কালো পটভূমিতে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশ অল্প বয়সেই বিয়ে করেছিলেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। সেই ১৯৯১ সালের কথা, সেই সময় অন্য শহরে গিয়ে কাপড়ের কারখানায় কাজ করতেন তিনি। তার প্রথম স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। সেই স্ত্রীকেই মাত্র ২০ বছর বয়সে হারান এই অভিনেতা। সেই সময় মেয়ের বয়স ১ দিন।

মূলত সন্তান প্রসব করতে গিয়েই মৃত্যু হয় রাজপাল যাদবের স্ত্রীর। নিজের হাতে স্ত্রীর মৃতদেহ সৎকার করেন তিনি। এখনও সেই যন্ত্রণা যেন রয়ে গেছে তার মনের গহীনে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজপাল বলেন, ওই বয়সে আবেগ নিয়ন্ত্রণে থাকে না। ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কষ্ট করে একটা চাকরি জোগার করেছিলাম কাপড়ের কারখানায়। ভেবেছিলাম সুখের সংসার হবে। কিন্তু স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল। এক দিন পরেই ওর সঙ্গে দেখা হওয়ার কথা ছিল। কিন্তু তা আর হয়ে উঠল না। কী কপাল আমার! সেদিন আমি ওর লাশ কাঁধে নিয়ে শ্মশানে গিয়েছিলাম। আমার পরিবার, আমার মা, আমার শ্যালিকাকে অনেক ধন্যবাদ। কারণ তারা আমার মা মরা মেয়েটাকে ভালোবেসে বড় করেছে। মা না থাকার শুন্যতা ওরা ওকে বুঝতে দেয়নি।’

প্রথম স্ত্রী মৃত্যুর পরেই শুরু হল তার অভিনেতার হয়ে ওঠার লড়াই। ‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা’-এ পড়াশোনা শেষ করেছেন তিনি। এরপর একাধিক টিভি শো-তে কাজ করেন রাজপাল যাদব। অবশেষে ২০০০ সালে ‘জঙ্গল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন এই অভিনেতা।

তবে অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে তার সময় লেগে যায় প্রায় ১৩ বছর। পরে ২০০১ সালে একটি সিনেমার শুটিং করতে গিয়ে আলাপ হয় বর্তমান স্ত্রী রাধার সঙ্গে। দুই পরিবারের সম্মতিতেই ২০০৩ সালে ফের সাত পাকে বাঁধা পড়েন রাজপাল যাদব।

রাজপাল যাদবকে দেখা যাবে তার পরবর্তী সিনেমা ‘সত্য প্রেম কি কথা’তে। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি ও কার্তিক আরিয়ান। তা ছাড়া আয়ুষ্মান খুরানার ‘ড্রিম গার্ল টু’ সিনেমায় পার্শ্ব চরিত্রে দেখা যাবে রাজপাল যাদবকে।

সূত্র: পিঙ্কভিলা

Tags: কৌতুক অভিনেতারাজপাল যাদবস্ত্রী
Previous Post

যশোরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ

Next Post

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

Next Post
নির্বাচন কমিশন ভবনের বহির্দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

মেসি ফুটবল খেলছেন, পিচে গোল করার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই কারণে মেসির বাড়ির নিরাপত্তাও বাড়াতে হয়েছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT