চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজকুমারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, আদালতে আত্মসমর্পণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 29, জুলাই 2025
in বিনোদন
A A
বাংলাদেশি অভিনেতা চ্যানেল আই অনলাইন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৭ সালের সিনেমা ‘বহেন হোগি তেরি’-কে কেন্দ্র করে ওঠা বিতর্কের জেরে সোমবার (২৮ জুলাই) পাঞ্জাবের জলন্ধর আদালতে আত্মসমর্পণ করেন বলিউড তারকা রাজকুমার রাও। এরপর আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেন এবং মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে বুধবার (৩০ জুলাই)।

এই মামলা শুরু হয়েছিল ‘বহেন হোগি তেরি’ সিনেমার একটি পোস্টার ঘিরে। সেই পোস্টারে রাজকুমার রাওকে দেখা যায় হিন্দু দেবতা শিবের সাজে একটি মোটরসাইকেলের ওপর বসা অবস্থায়। এই দৃশ্য অনেকের দৃষ্টিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।

জলন্ধরের শিবসেনার এক স্থানীয় নেতা এ ঘটনায় আপত্তি জানিয়ে ডিভিশন নম্বর ৫ থানায় অভিযোগ দায়ের করেন। এরপর রাজকুমার রাও, পরিচালক নিতিন কক্কর, প্রযোজক আমুল বিকাশ মোহলে এবং অভিনেত্রী শ্রুতি হাসানের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।

আদালত রাজকুমার রাওকে হাজিরার জন্য সমন পাঠিয়েছিল, কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে একটি অ-জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে তিনি নির্ধারিত তারিখে আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিন পান। আদালতে নিজের বক্তব্য জমা দেওয়ার পর তিনি শর্তসাপেক্ষে জামিন পান।

রাজকুমার রাওয়ের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনো দেওয়া হয়নি।

এদিকে, ব্যক্তিগত জীবনে রাজকুমার ও তার স্ত্রী পত্রলেখা তাদের প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন। কিছুদিন আগে এই দম্পতিকে অমৃতসরের স্বর্ণমন্দিরে আশীর্বাদ নিতে দেখা গেছে।

পেশাগত দিক থেকে তিনি বর্তমানে ‘টোস্টার’ নামের একটি নেটফ্লিক্স প্রজেক্টে অভিনয় করছেন। সবশেষ তাকে ‘ভুল চক মাফ’ ও ‘মালিক’ সিনেমায় দেখা যায়। –টাইমস নাউ

Tags: রাজকুমার রাও
Previous Post

এশিয়ান কাপে শক্তিশালী ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী যারা

Next Post

প্রযুক্তিপ্রেমী ও কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন স্মার্টফোন বাজারে

Next Post
নতুন স্মার্টফোনের ক্যামেরা সেটআপ ও ডিজাইন দেখানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রযুক্তিপ্রেমী ও কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন স্মার্টফোন বাজারে

তিনজন নেতা সংবাদ সম্মেলনে বসে, microphones ও ক্যামেরার সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতন্ত্র আবার হুমকিতে পড়ার আশংকায় এবি পার্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT