চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র-কানাডার ৭৫ থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘রাজকুমার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:08 অপরাহ্ন 16, এপ্রিল 2024
in বিনোদন
A A
শীতকালীন পার্কে প্রেমিক-প্রেমিকা হাতে হাত ধরে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র ও কানাডার ৭৫টি থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার শাকিব খানের ছবি ‘রাজকুমার’। মঙ্গলবার দুপুরে ছবিটির আন্তর্জাতিক পরিবেশক ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ প্রথম সপ্তাহের হল লিস্ট প্রকাশ করে খবরটি জানিয়েছে।

আগামী ১৯ এপ্রিল ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনানের প্রযোজনায় এবং হিমেল আশরাফের পরিচালনায় ‘রাজকুমার’ একযোগে মার্কিন মুলুক ও কানাডার বিভিন্ন রাজ্যের ৭৫টি থিয়েটারে অফিসিয়াল রিলিজ করা হচ্ছে।

এর আগে শাকিবের ‘প্রিয়তমা’ যুক্তরাষ্ট্র ও কানাডায় অফিসিয়ালি মুক্তি পেয়েছিল। মুক্তির পর রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল ছবিটি। স্বপ্ন স্কেয়ারক্রো কর্তৃপক্ষের প্রত্যাশা, ‘প্রিয়তমা’র চেয়েও ‘রাজকুমার’কে প্রবাসী দর্শকরা আরও ভালোবাসা দিতে পারে।

শাকিব খান নিজেও হল লিস্ট প্রকাশ করে ‘রাজকুমার’ দেখার আমন্ত্রণ জানিয়ে লিখেছেন, ঈদুল ফিতরে মুক্তির পর সারাদেশের মানুষের ভালোবাসায় ধন্য হয়ে আগামী ১৯ এপ্রিল থেকে সুদূর আমেরিকা ও কানাডায় ‘রাজকুমার’ মুক্তি পাচ্ছে। দেশের পর এবার প্রবাসী সকল বাংলা ভাষাভাষীদের মন জয় করবে ‘রাজকুমার’, ভালোবাসা ছড়িয়ে পড়বে পৃথিবী জুড়ে।

সদ্য ঈদুল ফিতরে দেশের ১২৬ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘রাজকুমার’। প্রথমদিন থেকে সিঙ্গেল স্ক্রিন, সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে রমরমা ব্যবসা করছে ছবিটি। সেই সঙ্গে শাকিবের দুর্দান্ত অভিনয় দেখে মুগ্ধ হচ্ছে ১৫ থেকে ৭৫ সব বয়সী দর্শক।

‘রাজকুমার’ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি, তারিক আনাম খান, মাহিয়া মাহি, আরশ খান, ডাক্তার এজাজ, এরফান মৃধা শিবলু প্রমুখ।

প্রযোজক আরশাদ আদনান জানান, যুক্তরাষ্ট্র ও কানাডা দিয়ে ‘রাজকুমার’র বিশ্ব ভ্রমণ শুরু। একে একে বিশ্বের ৪০টি দেশে মুক্তি দেয়া হবে ‘রাজকুমার’।

Tags: আমেরিকাআরশাদ আদনানকানাডাভার্সেটাইল মিডিয়ারাজকুমারলিড বিনোদনশাকিব খানস্বপ্ন স্কেয়ারক্রো
Previous Post

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

Next Post

বাংলাদেশের নতুন স্পিন কোচ মুশতাক আহমেদ

Next Post
মুশতাক আহমেদ ও অন্য একজন ক্রিকেট কোচ হাসিমুখে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নতুন স্পিন কোচ মুশতাক আহমেদ

বাংলাদেশ ও ভারতের মহিলা ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত সিরিজের জন্য বাংলাদেশের টি-টুয়েন্টি দল ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT