চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড ভেঙে ৮ থেকে ১০ লাখে শাকিবের ‘রাজকুমার’ বুকিং!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 04, এপ্রিল 2024
in বিনোদন
A A
শাকিব খান ও অপু বিশ্বাসের প্রেমের দৃশ্য, সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ মুক্তির পর যে ব্যবসা হয় সেই লাভের টাকায় অনেক সিনেমা হল অতীতের লোকসানের গ্লানি মুছে ফেলে। শুধু সিনেমা হল নয়, নতুন করে ঘুরে দাঁড়ায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি!

নতুন সাফল্যের আশায় শাকিবের আসন্ন ঈদের সিনেমা আরশাদ আদনানের প্রযোজনায় হিমেল আশরাফের পরিচালনায় ‘রাজকুমার’ নিতে কাড়াকাড়ি চলছে। সংশ্লিষ্টরা বলছেন, কাকে রেখে কাকে দেবেন তারা নিজেও হিমশিম খাচ্ছেন!

সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আগেই জানিয়েছে, তারা ‘প্রিয়তমা’ দিয়ে ভালো ব্যবসা পেয়েছেন। এ কারণে এই ঈদেও ‘রাজকুমার’ প্রদর্শন করবেন। এবার শুরু হয়েছে সিঙ্গেল স্ক্রিনগুলোর বুকিং। বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ১০ লাখ টাকা বুকিং দিয়ে ‘রাজকুমার’ নিয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচরের রাজ সিনেমা হল।

হলটির ব্যবস্থাপনা পরিচালক সাজু আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ১০ লাখ টাকা বুকিং দিয়ে জীবনে কোনো সিনেমা নেইনি।

তার ভাষ্য, সর্বশেষ দুই লাখ সত্তর হাজার টাকায় ‘প্রিয়তমা’ এনেছিলাম। আট সপ্তাহ (দুইমাস) টানা চালিয়ে উনিশ লাখ টাকা লাভ করেছিলাম। তখনই ঠিক করেছিলাম ‘প্রিয়তমা’ টিমের যে সিনেমা আসবে যতটাকা লাগুক সবার আগে আমরা হলে বুকিং দেব। তাই করেছি।

তিনি বলেন, আমার হলে ‘রাজকুমার’ আনবো কিনা শাকিবিয়ানরা প্রায়ই এসে খোঁজ নেয়। তাদের থেকে উৎসাহ পেয়ে ভালো লাগে। আমার বিশ্বাস, ‘প্রিয়তমা’র মতো রাজকুমারও সাফল্য নিয়ে আসবে।

এছাড়া গাজীপুরের বর্ষা সিনেমা হলটি পাঁচ লাখ টাকায় ‘পাসওয়ার্ড’ এবং ছয় লাখ টাকায় ‘প্রিয়তমা’ নিয়েছিল। শাকিবের এই দুই সিনেমা থেকে কয়েকগুণ টাকা লাভ করেছিল বর্ষা। এবার দশ লাখ টাকায় ‘রাজকুমার’ নিচ্ছে। এছাড়া আট লাখ থেকে সর্বোচ্চ ১২ লাখ টাকার অ্যামাউন্টে এখনও পর্যন্ত ২২টি দেশের সবচেয়ে বড় বড় সিঙ্গেল স্ক্রিনে বুকিং দিচ্ছে ‘রাজকুমার’। হিমেল আশরাফ বলেন, ম্যাক্সিমাম সিনেমা হলে এমজিতে (মিনিমাম গ্যারান্টি) ছবি দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, যেসব হলে আট থেকে বার লাখে ‘রাজকুমার’ নিচ্ছে তারা আগে কোনো বাংলা সিনেমায় এতো টাকায় নেয়নি। বাংলাদেশের কোনো সিনেমা অতীতে এতো টাকায় কেউ নেয়নি। আমার সিনেমা ভালো, শাকিব খান আছে, আমেরিকায় শুট, প্রযোজক স্ট্রং তাহলে কেন এতো টাকায় নেবে না? তবে আমার বিশ্বাস, যারা ‘রাজকুমার’ নিচ্ছেন এবং আগামীতে নেবেন তারা কেউ নিরাশ হবেনা না। ঈদের দিন থেকে সব প্রমাণ পাওয়া যাবে।

বৃহস্পতিবার বিকেলে আনকাট সেন্সর পেয়েছে ‘রাজকুমার’। তাই ঈদে মুক্তিতে আর কোনো বাঁধা থাকছে না শাকিবের আলোচিত এ ছবি। পরিচালক হিমেল জানান, বুকিং এজেন্ট ও সিনেমা হল মালিকরা শুধু বলছেন যত টাকা লাগে নেন তবুও শাকিব খানের রাজকুমার দেন।

ঈদে মুক্তি পেতে যাওয়া সোনার চর, দেয়ালের দেশ, মেঘনা কন্যা এবং লিপস্টিক-এর পরিবেশনা করছে দ্য অভিকথাচিত্র। এর কর্ণধার জাহিদ অভি বলেন, রাজকুমার’র সঙ্গে অন্য ছবি তুলনাতেই আসবে না। আমার চারটি সিনেমার কোনটা কীভাবে চলবে সেটা রবিবার কনফার্ম করতে পারবো।

অন্যদিকে, ‘ওমর’ নামে মুহাম্মদ মোস্তফা কামালের রাজের সিনেমাটি পরিবেশনা করছে অ্যাকটশন কাট এন্টারটেনমেন্ট। ইতোমধ্যে ‘ওমর’র সিনেপ্লেক্সগুলো নিশ্চিত হয়েছে। সেই সঙ্গে বেছে বেছে আরও কিছু সিঙ্গেল স্ক্রিনে দেয়া হচ্ছে ‘ওমর’, যা আগামী সপ্তাহে জানাতে চান সংশ্লিষ্টরা।

Tags: অভিনয়আরশাদ আদনানইন্ডাস্ট্রিঈদের ছবিওমরকাজলরেখাদেয়ালের দেশপ্রিয়তমারাজকুমারলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
Previous Post

ঈদ যাত্রায় নয় ফিটনসেবিহীন গাড়ি

Next Post

স্বামীর কাছে প্রেমের খবর ফাঁস হওয়ায় বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে পড়লেন স্ত্রী

Next Post
বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে পড়া নারী, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামীর কাছে প্রেমের খবর ফাঁস হওয়ায় বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে পড়লেন স্ত্রী

নতুন নিয়মে মেট্রোরেল চলাচল শুরু, শহরজুড়ে যানজট কমানোর লক্ষ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই থেকে মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ ভ্যাট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT