চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সে ৫২ তম দিনেও দর্শক টানছে ‘রাজকুমার’!

শাকিবের ক্যারিয়ারে সেরা ১০ ছবির মধ্যে প্রথমদিকে থাকবে 'রাজকুমার'

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 02, জুন 2024
in বিনোদন
A A
শাকিব খান ও অপু বিশ্বাসের প্রেমের দৃশ্য, সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মাস হতে চললো ঈদুল ফিতরের। তবুও দেশের অভিজাত তিনটি থিয়েটার থেকে নামেনি সুপারস্টার শাকিব খানের ছবি রাজকুমার। রবিবার দুপুরে ওয়েব সাইট ঘেঁটে দেখা যায়, স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমাসে ‘রাজকুমার’ দুটি করে শো চলছে। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করলে তারা জানান, দুটি করে শো চলমান এবং দর্শক উপস্থিতি ভালো।

সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, দর্শক চাহিদা নির্ভর করে শো বাড়ে কমে। লাস্ট ছুটির দিনেও ‘রাজকুমার’ অনেক ভালো গেছে। ব্লকবাস্টার ও লায়ন সিনেমাস থেকে জানানো হয়, তারা দৈনিক দুটি করে শো চালাচ্ছেন। এখনো ফ্যামিলি দর্শক পাচ্ছেন।

মুক্তির পর সব শ্রেণির দর্শকদের প্রশংসা পায় ‘রাজকুমার’। অধিকাংশ দর্শক বলেছেন, এটি শাকিবের ক্যারিয়ারে আজ পর্যন্ত সেরা ১০ ছবির মধ্যে প্রথমদিকে থাকবে। আবার অনেকে ছবি দেখে বলেছেন, অনবদ্য অভিনয়ের কারণে ‘রাজকুমার’ দিয়ে শাকিব ২০২৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে পুরস্কার পেতে পারেন।

এর আগে শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবিটি টানা দুই মাস ধরে চলেছিল। এবার শহুরে থিয়েটারগুলোতে চলছে ‘রাজকুমার’।

তবে দেশের সর্বাধুনিক সিনে-থিয়েটারগুলোতে ব্যাক-টু-ব্যাক কোনো নায়কের ছবি লম্বা সময় চলার নজির ছিল না, যা শাকিব খান করে দেখালেন। এ কারণে থিয়েটার কর্তৃপক্ষরা বলছেন, ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ ছবি দিয়ে শাকিব সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সের এলিটক্লাস দর্শকদের পছন্দের তালিকায় উঠে এসেছে। তাই দর্শকরা তার নতুন ছবির অপেক্ষায় আছে।

শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, ইতালিতেও মুক্তি পেয়েছিল ‘রাজকুমার’। ছবিটি পরিচালনা করেন ইন্ডাস্ট্রি হিট ছবি ‘প্রিয়তমা’র নির্মাতা হিমেল আশরাফ, একই ছবির প্রযোজক আরশাদ আদনান ‘রাজকুমার’ প্রযোজনা করেন।

এতে শাকিব ছাড়াও অভিনয় করেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি, ডাক্তার এজাজ, মাহি, তারিক আনাম খান, আরশ খান, এরফান মৃধা শিবলু, দিলারা জামান।

Tags: আরশাদ আদনানযমুনা ব্লকবাস্টাররাজকুমারলায়ন সিনেমাসলিড বিনোদনশাকিব খানস্টার সিনেপ্লেক্সহিমেল আশরাফ
Previous Post

ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার

Next Post

দেশে জবাবদিহিতা নেই বলেই বেনজির পালিয়ে যেতে পেরেছে: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে জবাবদিহিতা নেই বলেই বেনজির পালিয়ে যেতে পেরেছে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছেন, কিছু ভালো লাগে না এমন শ্রেণি থেকে সাবধান থাকুন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ‘কিছু ভালো লাগে না’ শ্রেণি থেকে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT