চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আম্বানির ছেলের বিয়ে, রজনীকান্তের আচরণে ছি ছি রব!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:07 অপরাহ্ন 06, মার্চ 2024
in বিনোদন
A A
রজনীকান্তের সঙ্গে আম্বানির ছেলে ও পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খানের পর এবার মুকেশ আম্বানির ছেলের প্রাক-বিয়ের অনুষ্ঠানে পৌঁছে চরম ট্রোলের মুখে ‘থালাইভা’ রজনীকান্ত। একদিকে  রামচরণকে ‘ইডলি’ ডেকে নেটপাড়ার রোষের মুখে কিং খান। অন্যদিকে নিজের বাড়ির গৃহকর্মীর (কাজের মেয়ে) সঙ্গে দুর্ব্যবহার করায় রজনীকান্তকে ঘিরে ছিছি সোশ্যাল মিডিয়ায়!

পর্দায় সবসময়ই ‘লার্জার দ্যান লাইফ’ চরিত্র ফুটিয়ে তোলেন রজনীকান্ত। পুরো ভারতের নয়নের মণি তিনি। কিন্তু আম্বানির ছেলের প্রাক-বিয়ের অনুষ্ঠানের একটি ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

স্ত্রী লতা রজনীকান্ত, মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তকে নিয়ে দক্ষিণী সুপারস্টার পৌঁছেছিলেন আম্বানির জামনগরের অনুষ্ঠানে। সঙ্গে ছিলেন তাদের গৃহকর্মী।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল, পাপারাজ্জিদের দেখে হাসিমুখে হাত নাড়েন অভিনেতা। এরপর স্ত্রী-কন্যাকে ডেকে নেন পোজ দেওয়ার জন্য। কিন্তু না বুঝেই ফ্রেমে ঢুকে পড়েছিল সেই গৃহকর্মী। ঠিক তখনই তাকে সেখান থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দেন রজনীকান্ত।

অভিনেতা যেভাবে হাতের ইশারায় তাকে সরতে বলেন, তা দৃষ্টিকটূ লেগেছে নেটিজেনদের কাছে। একজন লেখেন, ‘বড় অভিনেতা বা বড়লোক মানেই বড় মনের মানুষ হবেন, এমনটা নয়। আশাহত হলাম’।

আরেকজন লেখেন, ‘উনি না বুঝেই ফ্রেমে চলে এসেছিলেন। আরেকটু ভালোভাবেও ওনাকে সরতে বলতে পারতেন’।

রজনীকান্তের এই ব্যবহারকে অনেকেই ‘লজ্জাজনক’ এবং ‘নীচু মনের পরিচয়’ বলে বাখ্যা করেন। যদিও এই ঘটনায় এখনও মুখ খোলেননি রজনীকান্ত। তবে তার ভক্তরা তার পাশে দাঁড়িয়েছেন।

ভক্তদের যুক্তি ‘থালাইভা’ শুধু ফ্যামিলি ছবি চেয়েছিলেন, কেউ নিশ্চয় ‘ফ্যামিলি পিক’-এ বন্ধু বা প্রতিবেশীকে জায়গা দেয় না। দয়া করে এটা নিয়ে অযথা বিতর্ক বাড়াবেন না। ভক্তরা যাই বলুক না কেন, সোশ্যাল ট্রেন্ডিং এই ভিডিও ভিউ সংখ্যা ছাড়িয়ে এক মিলিয়ন। – টাইমস অব ইন্ডিয়া 

Tags: রজনীকান্তশাহরুখ খান
Previous Post

আকাশপথে প্রসববেদনা, বিমানচালকের চেষ্টায় ফুটফুটে শিশুর জন্ম

Next Post

Offer eye care in a coordinated way: NGO Affairs Bureau chief

Next Post
NGO officials and eye care professionals examine an elderly patient's eyes at a health camp. Channel i News - চ্যানেল আই নিউজ

Offer eye care in a coordinated way: NGO Affairs Bureau chief

তিনজন নারী গানের মাধ্যমে জাতীয় মুখ হিসেবে পরিচিত, মঞ্চে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গান দিয়ে আলেয়া-জহুরা-হামিদারা এখন জাতীয় মুখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT