চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার দেশীয় দর্শকের সামনে রাফির ‘ওয়ারী বটেশ্বর’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 অপরাহ্ন 21, এপ্রিল 2026
in বিনোদন
A A
ফ্রান্সে বড় উৎসবের ছবি, রাজীব রাফি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো ঢাকায় প্রদর্শিত হতে যাচ্ছে রাজিব রাফি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়ান্স আপন আ টাইম ইন ওয়ারী বটেশ্বর’। ফ্রান্সে প্রদর্শনের পর এবার দেশীয় দর্শকদের সামনে আসছে চলচ্চিত্রটি।

প্রদর্শনীর আয়োজন করেছে আলিয়ঁস ফ্রঁসেজ দে ঢাকা। আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির অডিটোরিয়াম ‘নুভেল ভাগ’-এ ছবিটি প্রদর্শিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনী শেষে নির্মাতা রাজিব রাফির সঙ্গে দর্শকদের সরাসরি মতবিনিময় ও আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে। এতে চলচ্চিত্রটির নির্মাণপ্রক্রিয়া ও ভাবনা নিয়ে কথা বলবেন তিনি।

১৫ মিনিট দৈর্ঘ্যের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়ান্স আপন আ টাইম ইন ওয়ারী বটেশ্বর’ সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়েছে। চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয় ক্লেরমন্ট-ফেরান্ড ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল ২০২৫- এ যা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ আসর হিসেবে বিবেচিত।

চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে খনা টকিজ ও সিনেমা কোকোন। আন্তর্জাতিকভাবে এর পরিবেশনার দায়িত্বে রয়েছে সিনেলিও, যারা ইতোমধ্যে দুবাই ও মিশরে চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করেছে।

এ ছাড়া গতবছর চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে টরোন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভাল এবং সান জিও ভেরোনা ভিডিও ফেস্টিভালে । আয়োজক সূত্র জানিয়েছে, সামনে আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছে এই স্বল্পদৈর্ঘ্যটি।

‘ওয়ানস আপন এ টাইম ইন উয়ারী বটেশ্বর’ ছবিটির পুরোটাই ড্রোন ক্যামেরা ব্যবহার করে শুটিং করা হয়েছে বলে জানান নির্মাতা। এর কারণ ও উদ্দেশ্য জানিয়ে তিনি বলেন,“একটা ঘোস্ট লাইক পারসেপশন তৈরী করতেই ড্রোন ব্যবহার করা। অদ্ভুত এবং ভয়ঙ্করের মধ্যে এক জাদু বাস্তবতাময় ভিজ্যুয়াল একটা জার্নি তৈরী করতেই এমনভাবে নির্মাণ পরিকল্পনা করি।”

রাফি বলেন, শুধুমাত্র ড্রোন ক্যামেরায় শ্যুট করা হলেও সিনেমাটোগ্রাফিতে মুন্সিয়ানা দেখিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাজাহারুল রাজু।

ছবিটিকে এক্সপেরিমেন্টাল ন্যারেটিভ বলছেন রাফি। তিনি বলেন, “ওয়ানস আপন এ টাইম ইন উয়ারী বটেশ্বর ছবিটি এক্সপেরিমেন্টাল, কিন্তু এর গল্পের গতিময়তাও আছে। আবার এটিকে ডিটেক্টিভ ফিকশনও বলা যায়। এটা এ কারণে বলছি, ডিটেক্টিভ গল্প মানেই মিসিং পারসনকে খোঁজার গল্প।”

Tags: ফ্রান্সসিনেমাস্বল্পদৈর্ঘ্য
Previous Post

মেক্সিমাম দর্শকই খুব মনযোগ দিয়ে ‘অতল’ দেখেছেন

Next Post

প্রধানমন্ত্রীর সাথে নোয়াব প্রতিনিধিদলের সাক্ষাৎ

Next Post
ছবি: প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব প্রতিনিধিদলের সাক্ষাৎ ।

প্রধানমন্ত্রীর সাথে নোয়াব প্রতিনিধিদলের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

দৃষ্টিহীন শরীফের অদম্য লড়াই: শ্রুতিলেখকের সহায়তায় এসএসসির পরীক্ষায় অংশগ্রহণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT