চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকীয় ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারাল জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 অপরাহ্ন 27, অক্টোবর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা জিতেছেন, পাকিস্তানকে ১ রানে হারানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যর্থ হয়েছেন পাকিস্তানের দুই ওপেনার, শান মাসুদ বাদে টপ-মিডল অর্ডারের বাকি কেউই পাননি বলার মত রান। বোলিংয়ে মোহাম্মদ ওয়াসিম-সাদাব খানের সহজ করে দেওয়া ১৩০ রানের লক্ষ্যও পেরোতে পারেনি পাকিস্তান। শেষ ওভারের রোমাঞ্চে বাবর আজমের দলকে এক রানে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে।

পার্থে বৃহস্পতিবার গ্রুপ ‘২’র ম্যাচটিতে শুরু থেকেই হাঁসফাস করছিল পাকিস্তানের ব্যাটাররা। ছোট লক্ষ্যে শেষ ১২ বলে ২২ রানের সমীকরণ মেলাতে খাবি খেয়েছেন ফেভারিট দলটি। টেলএন্ডার নওয়াজ-ওয়াসিমের জুটি শেষ পর্যন্ত হারের ব্যবধানই কমিয়েছে। ব্রাড ইভান্সের করা ২০তম ওভারে ১১ রানের সমীকরণে পাকিস্তান থেমেছে ৮ উইকেট হারিয়ে ১২৯ রানে।

ভারতের পর জিম্বাবুয়ের বিপক্ষেও ধুঁকেছে পাকিস্তানের ওপেনার। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ছিল খোলশ আবৃত। পারেননি চারে নামা ইফতেখার আহমেদও। ১৪ বলে ১৭ রান করা সাদাব খান ফেরার পর আসিফ আলীর জায়গায় খেলা হায়দার আলী ফেরেন ডাক মেরে। টপ-মিডলের প্রতিপক্ষের ব্যর্থতার সারি ক্রমেই বড় করছিলেন সিকান্দার রাজারা।

দলীয় ১৩ রানে ব্যক্তিগত ৪ করে ফেরা বাবরের পর রিজওয়ান আনেন ১৪ রান। সর্বোচ্চ স্কোরার শান মাসুদ ফেরেন বোর্ডে যখন ৯৪ রান। ষষ্ঠ উইকেট হিসেবে ফেরার আগে শান খেলেন ৩৮ বলে ৪৪ রানের ইনিংস, ১১৫.৭৮ স্ট্রাইক রেটে ছিল তিনটি চারের মার। এরপর কিছুটা শিথীল হয় পাকিস্তানের ইনিংস।

সপ্তম উইকেটে ধুঁকতে থাকা পাকিস্তানকে জয়ের আশা দেখান টেলএন্ডাররা। নওয়াজ ও ওয়াসিমের ৩২ রানের জুটি টেনে দেয় শেষ ১২ বলে ২২ রানের সমীকরণে। শেষ পর্যন্ত যা থামে ৬ বলে ১১ রানে। কিন্তু পারেননি পাকিস্তানের ব্যাটাররা।

শেষ ওভারে ইভান্সের করা প্রথম বলে আসে ৩ রান। দ্বিতীয় বলে চার মেরে পথ আরও সহজ করেন ওয়াসিম। এরপরই নাটকের শুরু। রানআউট হতে হতে বেচে যান নওয়াজ। চতুর্থ বলে কোনো রানই নিতে পারেননি তিনি। পঞ্চম বলে আরভিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এক বলে প্রয়োজন ৩ রান। নাটকীয় ম্যাচটি শেষ বলে শাহিন শাহ আফ্রিদি পারেননি। স্কোর সমতা করতে গিয়ে বরং রান আউট হয়েছেন। কয়েকটি আইসিসির আসরে অংশ নিতে না পারা জিম্বাবুয়েও ঘটিয়ে দেয় অঘটন।

ব্যাট হাতে ব্যর্থ রাজা পুষিয়ে দেন বোলিংয়ে। ৪ ওভারে ২৫ রান খরচায় নেন তিন উইকেট। দুটি উইকেট নিয়েছেন শেষ ওভারের নায়ক ইভান্স। ম্যাচের সেরা খেলোয়াড় বনেছেন সিকান্দার রাজা।

এর আগে ওপেনিংয়ে দারুণ শুরু পাওয়া জিম্বাবুয়ে প্রথম ধাক্কা খায় পঞ্চম ওভারে। ১৯ বলে ১৯ রান করে ফেরেন আরভিন। শেষ পর্যন্ত অধিনায়কের ইনিংসটি দলের দ্বিতীয় সর্বোচ্চ রান। ১৩ বলে ১৭ রান করা আরেক ওপেনার মাধেভেরেকে এলবির ফাঁদে ফেলেন মোহাম্মদ ওয়াসিম।

দলীয় পঞ্চাশ রান পেরোতে দুই উইকেট হারানো দল একশ পর্যন্ত যেতে হারায় আরও ৫ উইকেট। উইলিয়ামসের ২৮ বলে ৩১ রান বাদে মিল্টন, রাজা, চাকাভা, জঙ্গে কেউই পাননি দুই অঙ্কের দেখা। ১৫তম ওভারে সিকান্দার রাজা ও লুক জঙ্গেকে তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান ওয়াসিম। শেষদিকে রায়ান বুর্লের ১০ ও ব্র্যাড ইভান্সের ১৯ রানে ১৩০ পর্যন্ত যায় জিম্বাবুয়ে।

পাকিস্তানের হয়ে বল হাতে দুর্দান্ত দিন কাটানো ওয়াসিম ৪ ওভারে খরচ করেন ২৪ রান, রোডেশিয়ানদের ধসিয়ে নেন ৪ উইকেট। ২৩ রান দিয়ে শাদাব খান ফিরিয়েছেন ৩ জিম্বাবুইয়ান ব্যাটার। গতির খেল দেখানো হারিস রউফ ছিলেন যথেষ্ট কৃপণ, ৪ ওভারে ১ মেডেনে ১২ খরচায় তুলেছেন প্রতিপক্ষ অধিনায়ককে।

Tags: ওয়াসিমটি-টুয়েন্টি জিম্বাবুয়েটি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২রাজাশাহিন
Previous Post

দামালে “হাসনা” চরিত্র নিয়ে কতটা আশাবাদী মীম

Next Post

‘বিএনপির আন্দোলনে বাধা দেয় না সরকার’

Next Post
সরকার বিএনপির আন্দোলনে বাধা দেয় না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিএনপির আন্দোলনে বাধা দেয় না সরকার’

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের পারফরম্যান্সের দৃশ্য, আলো ও শিল্পীদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের পারফরম্যান্স পর্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT