চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজ-পরীর সংসারে অশান্তি, আইনি ব্যবস্থা নেবেন মীম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:20 অপরাহ্ন 10, নভেম্বর 2022
in বিনোদন
A A
দম্পতি বিবাহের অনুষ্ঠানে আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনায়িকা পরীমনি ও নায়ক শরিফুল রাজের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিয়েছে। বিষয়টি প্রকাশ্যে এনেছেন পরীমনি নিজেই।

বুধবার মধ্যরাতে পরী নায়িকা মীমের দিকে সরাসরি অভিযোগ তুলেছেন। একই সঙ্গে পরিচালক রায়হান রাফীকে ট্যাগ করে পরী ফেসবুকে লিখেন, ‘সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!’ আর মিমকে ট্যাগ করে পরী লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’

একই পোস্টে স্বামী রাজকে ট্যাগ করে পরীমনি লিখেছেন, এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার। এর কিছুদিন আগে রাজ এবং মীমকে ইঙ্গিত দিয়ে পরী অভিযোগ তুলেছিলেন। পরীর এমন ফেসবুক পোস্টের পর গুঞ্জন ছড়িয়েছিল রাজ-মীম প্রেম করছেন, যেটা পরী মানতে পারছেন না।

পরীর এমন পোস্টে কারণে মীম বৃহস্পতিবার দুপুরে নিজের অবস্থান পরিষ্কার করে ফ্যান পেজে একটি পোস্টে জানিয়েছেন, ক্যারিয়ারে ঠিক যে সময়ে তুঙ্গে অবস্থান করছেন, একটি পক্ষ তার প্রতি ঈর্ষান্বিত হয়ে, তাকে থামিয়ে দিতে তার নাম জড়িয়ে নানা ধরণের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে।

মামলা করবেন উল্লেখ করে মীম লিখেছেন, এসবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করব। ভক্ত শুভাকাঙ্ক্ষী ও ভালোবাসার মানুষদের এটাও বলতে চাই, কারও কোনো ধরনের মনগড়া মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না।

গণমাধ্যমের সহায়তা চেয়ে মিম বলেন, আমার এই দীর্ঘ পথচলায় সংবাদকর্মী ভাইয়েরা সবসময় আন্তরিক সহযোগিতা করেছেন। আপনারাই আমার যাবতীয় কাজ, ভাবনা-চিন্তা সঠিক ও সুন্দরভাবে ভক্ত-শুভাকাঙ্ক্ষী দেশ-বিদেশের সবার কাছে তুলে ধরেছেন। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, কোনো ধরনের সত্যতা যাচাই-বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না।

মিথ্যা খবর ছড়ালে অনলাইন পোর্টাল ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন জানিয়ে বলেন, কোনো ইউটিউব কিংবা পোর্টাল যদি আমাকে জড়িয়ে কোনো ধরনের ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করে, তাহলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হব।

মিম অভিযোগ করে লিখেছেন, পর ‘পরাণ ও দামাল সিনেমার সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত। বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে।

মীম বলেন, ‌পরাণ ও দামাল যে ভালোবাসা আমাকে দিচ্ছে, দেড় দশক আগে ঠিক একই রকম ভালোবাসায় সবাই আমাকে লাক্স চ্যানেল আই সুপারস্টার বানিয়েছে। সবার ভালোবাসাকে গুরুদায়িত্ব হিসেবে মেনে নিয়ে আমি আমার পেশাদার অভিনয়জীবন গড়ে তোলার চেষ্টা করেছি, করে যাচ্ছি, আগামীতেও করে যাব। আমি কাজ করছি বাংলাদেশে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিলের (ইউনিসেফ) জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে।

যেসব খবর ছড়াচ্ছে, সেসব প্রমাণ ছাড়াই ছড়ানো হচ্ছে উল্লেখ করে লাক্স তারকা বলেন, শিক্ষক বাবার আদর্শ ও মায়ের শেখানো সততাকে সঙ্গী করে দারুণ কিছু কাজ করার চেষ্টার মধ্য দিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ সবার মন জয়ের চেষ্টা করছি। কখনোই নিজের পেশাদার জীবনের সঙ্গে এমন কিছু যুক্ত করতে দিইনি, যা আমার পথচলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

আমি জানি, আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী, বেড়ে উঠেছি কোন ধরনের পারিবারিক আবহে, আমার চারপাশটা কেমন- এখন যে বা যারা কোনো ধরনের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই।

Tags: পরীমনিবিদ্যা সিনহা মীমলিড বিনোদনশরিফুল রাজ
Previous Post

‘ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২’ সম্প্রচার করবে গানবাংলা

Next Post

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ইইউ পদক্ষেপ গ্রহণ করুক: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূত সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ইইউ পদক্ষেপ গ্রহণ করুক: প্রধানমন্ত্রী

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের লোগো, সরকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT