চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্নোগ্রাফি কেলেঙ্কারি: স্ত্রী শিল্পা সর্ম্পকে যা বললেন রাজ কুন্দ্রা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:38 অপরাহ্ন 30, নভেম্বর 2024
in বিনোদন
A A
রাজ কুন্দ্রা ও শিল্পা সর্ম্পকের ছবি, বাংলাদেশি সংবাদ portal. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্নোগ্রাফি কেলেঙ্কারি নিয়ে যত বার রাজ কুন্দ্রাকে ইডি তলব করেছে, তত বার তার সঙ্গে নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির। স্বাভাবিক ভাবেই সংবাদমাধ্যম এবং অনুরাগীদের কৌতূহল, তা হলে কি ব্যবসায়ী স্বামীর কুকীর্তির সঙ্গে তার অভিনেত্রী স্ত্রীও জড়িত?

শুক্রবার (২৯ নভেম্বর) তারকা দম্পতির বাড়িতে ইডি হানা দিতেই রাজের সঙ্গে শিরোনামে শিল্পাও। আর্থিক তছরুপ-সহ পর্নোগ্রাফি মামলায় আবার জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। ওই দিন সকাল থেকে তাদের বাড়ি ও অফিস দু’জায়গায় হানা দেয় ইডি।

শিল্পার নাম জড়ানোয় সেই প্রসঙ্গে পরে বিবৃতি দেন অভিনেত্রীর আইনজীবী। এবার শনিবার (৩০ নভেম্বর) বিষয়টি নিয়ে মুখ খুললেন খোদ রাজ। তার কথায়, “এই মামলায় বার বার অযথা শিল্পার নাম জড়ান হচ্ছে। আমার অভিনেত্রী স্ত্রী কোন ভাবে এর সঙ্গে জড়িত নয়। আশা করি, আগামী দিনে কেউ এ ব্যাপারে সীমা লঙ্ঘন করবেন না।”

ইডি হানা নিয়েও বিবৃতি দেন অভিযুক্ত ব্যবসায়ী। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, “যারা ঘটনার মধ্যে অতিনাটকীয়তা খোঁজার চেষ্টা করছেন তাদের জানাই, গত চার বছর ধরে এই মামলার তদন্তের সঙ্গে জড়িত। যত বার আমায় তলব করা হয়েছে সাড়া দিয়েছি। আগামীতেও দেব। আদৌ পর্নোগ্রাফি মামলা বা আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত কিনা, সেটা সময় বলবে।”

তার অনুরোধ, অযথা রং চড়িয়ে সত্যকে ঢাকার চেষ্টা না করাই ভাল। রাজের আশা, শেষ পর্যন্ত ন্যায়েরই জয় হবে। শিল্পার আইনজীবী যদিও রাজ-শিল্পার বাড়িতে ইডি হানার মতো তথ্যকেই অস্বীকার করেছেন। তাঁদের বাড়িতে বা অফিসে ইডি হানা দেয়নি বলেই জানান তিনি।

আইনজীবী বিবৃতিতে বলেন, ‘‘সকাল থেকে দেখছি আমার মক্কেলের বাড়িতে নাকি ইডি হানা দিয়েছে। একেবারে ভিত্তিহীন খবর এটা। যত দূর আমি জানি, এই ঘটনার তদন্ত চলছে এবং রাজ তদন্তে সব দিক থেকে সাহায্য করছেন।’’

Tags: বলিউডরাজ কুন্দ্রাশিল্পা শেঠি
Previous Post

৬৫ বাংলাদেশি শিক্ষার্থী পেল ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’

Next Post

তারেক রহমানের পক্ষ থেকে গুমপরিবারের সন্তানদের শিক্ষা ভাতা

Next Post
গুমপরিবারের সন্তানদের শিক্ষা ভাতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানের পক্ষ থেকে গুমপরিবারের সন্তানদের শিক্ষা ভাতা

প্রেস কনফারেন্সে দুই নেতা, একজন বক্তা, অন্যজন শ্রোতা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ফ্যাসিবাদের ছবি, উপদেষ্টার ক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT