চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঁচে নেই বাবা-ভাই, ঋতুপর্ণার মা আক্রান্ত ক্যান্সারে

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
4:50 অপরাহ্ন 05, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বিজয়ী কিশোরী ফুটবলার ট্রফি গ্রহণ করছে, পুরস্কার গ্রহণের সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৫ সালে বাবাকে হারান ঋতুপর্ণা চাকমা। ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান বাবা বরজ বাঁশি চাকমা। ২০২২ সালে ভাই পার্বণ চাকমাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে না ফেরার দেশে চলে যান। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এই তারকার মা ভূজোপতি চাকমাও আক্রান্ত ক্যান্সারে।

ইতিহাস গড়ে প্রথমবারের মত এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাঘিনীদের এই সাফল্যযাত্রার অগ্রদূত ঋতুপর্ণা মিয়ানমারের বিপক্ষে জোড়া গোল করেন। জয়ের পর জানান মায়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা।

ঋতুর মা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসা চালিয়ে যাচ্ছেন ঋতু। নিয়মিত ক্যামোথেরাপি দেয়া হচ্ছে। এশিয়ানকাপ বাছাই শেষে দেশে ফিরে মায়ের অপারেশন করাবেন বলে জানান লাল-সবুজের মিডফিল্ডার। তার আশা মা দ্রুতই সুস্থ হয়ে যাবেন।

ঋতুপর্ণার বোন পাম্পী চাকমা তার মায়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন। মায়ের উন্নত চিকিৎসার জন্য দেশের মানুষ এবং সরকারের কাছে সহায়তা চেয়েছেন তিনি।

বলেছেন, ‘আমরা চার বোন। একমাত্র ভাই তিন বছর আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। চার বোনের মধ্যে তিন বোনের বিয়ে হয়ে গেলেও সবারই রয়েছে আর্থিক সমস্যা। ঋতুর ফুটবল খেলা থেকে আয় করা অর্থ দিয়ে চলে আমাদের পরিবার। মা দীর্ঘ সময় ধরে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। অর্থের অভাবে পরিবারের পক্ষে মায়ের উন্নত চিকিৎসা করানো যাচ্ছেনা। মায়ের চিকিৎসা এবং পরিবারের সংকট নিরসনে দেশের মানুষসহ সরকারী সহায়তা দরকার।’

রাঙ্গামাটি শহর থেকে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকার মগাছড়িতে জন্ম ঋতুপর্ণা চাকমার। মুল সড়ক থেকে প্রায় সাড়ে ৩-৪ কিলোমিটার পাহাড়ী এলাকা পায়ে হেটে যেতে হয় ঋতুপর্ণার বাড়ি। সরকারী আশ্বাস থাকলেও এখনো করা হয়নি দুর্গম এই এলাকার রাস্তা।

আশ্বাস দেয়ার পরও তা আর বাস্তবায়ন না হওয়াতে আক্ষেপ ঋতুপর্ণা চাকমার মা ভূজোপতি চাকমার। সরকারী আশ্বাস অনুযায়ী সকল সমস্যা নিরসনের দাবি জানিয়েবলেছেন, ‘পরিবার নিয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছি। সাফজয়ী হওয়ার পর আমাদের জমিসহ নতুন একটি ঘর এবং বেকার মেয়েদের কর্মসংস্থানের কথা বলা হলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি।

রাঙ্গামাটি মঘাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক ও রাঙ্গামাটির ক্রীড়া সংগঠক বীর সেন চাকমার হাত ধরেই উঠে এসেছেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও রুপনা চাকমার মত ফুটবলাররা। বীর সেনও জানান, আশ্বাসের পরও তেমন কোনো পরিবর্তন হয়নি ঋতুদের সাংসারিক অবস্থার। ঋতুপর্ণার মায়ের উন্নত চিকিৎসা ও সকল সংকট নিরসনে বর্তমান সরকারকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

Tags: অর্থ সহায়তাঋতুপর্ণা চাকমাব্রেস্ট ক্যান্সারলিড স্পোর্টস
Previous Post

ভারতে বিজেপি নেতাকে গুলি করে হত্যা

Next Post

৫৬ বছরেই চলে গেলেন ‘ফ্যান্টাস্টিক ফোর’ অভিনেতা

Next Post
অভিনেতা ড্যানিয়েল ক্রেগের হাসিমুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৫৬ বছরেই চলে গেলেন ‘ফ্যান্টাস্টিক ফোর’ অভিনেতা

কুমিল্লায় ট্রিপল মার্ডারে জড়িত ৬ আসামি গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT