চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি অনুশীলন করতে দিলো না বাংলাদেশকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 অপরাহ্ন 10, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
খেলাধুলা মাঠে খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ হারের পর হোয়াইটওয়াশের চোখ রাঙানি বাংলাদেশের সামনে। এমন ম্যাচের আগে চট্টগ্রামে অনুশীলনেই নামতে পারলেন না লিটন-সাকিব। বিনা প্রস্তুতিতেই মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচে নামতে হবে স্বাগতিকদের।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার সকাল ১০টায় অনুশীলন শুরু হওয়ার কথা ছিল। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও বৃষ্টি না থামায় দুপুরে অনুশীলন বাতিল করার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।

আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে স্রেফ উড়ে গেছে টিম টাইগার্স। ১৪২ রানের বড় হারে স্বস্তিতে নেই দল। নিজের শেষ ওভারে হাঁটুর চোটে পড়া ইবাদত হোসেন ছিটকে গেছেন ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজ থেকেও। শেষ ওয়ানডেতে তাই একাদশে ফিরতে পারেন তাসকিন আহমেদ।

সিরিজের দুই ম্যাচেই আফগানদের বিপক্ষে বেশিরভাগ সময় ধুঁকতে দেখা গেছে বাংলাদেশের ব্যাটারদের। এশিয়া কাপ, বিশ্বকাপের আগে যা একপ্রকার অশনি সংকেত বলা যায়।

দ্বিতীয় ওয়ানডেতে ১৪২ রানে হারের পর রোববার অনুশীলন করেননি ওয়ানডে দলের ক্রিকেটাররা, বিশ্রামে কেটেছে সময়। সোমবারও ঝালাই করার সুযোগ পেলেন না নিজেদের।

Tags: ইবাদতচট্টগ্রামটিম টাইগার্সতাসকিনবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবাংলাদেশ-আফগানিস্তানলিটনলিড স্পোর্টস
Previous Post

১৩ মাস বয়সী মেয়ের ওপর দুর্ঘটনাক্রমে গাড়ি চালিয়ে দিলেন মা

Next Post

গার্লফ্রেন্ডের জন্য হাজার কোটি টাকা রেখে গেলেন সিলভিও

Next Post
দম্পতি হাতে হাত ধরে হাসিমুখে ছবি তুলছেন, প্রাকৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্লফ্রেন্ডের জন্য হাজার কোটি টাকা রেখে গেলেন সিলভিও

একজন নারী নিজের চুল ঠিক করছেন, পেছনে অন্য একজন নারী দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আত্মহত্যার ঝুঁকি বাড়াচ্ছে ওজন হ্রাসের ঔষধ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT