চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াবহ গরমের পর বৃষ্টির সুখবর, তাপপ্রবাহও থাকবে

তামীম সানিয়াত তন্ময় by তামীম সানিয়াত তন্ময়
8:53 অপরাহ্ন 11, মে 2025
in - টপ লিড নিউজ, পরিবেশ
A A
উচ্চ তাপমাত্রা ও সূর্য্যর আলো, বৃষ্টির জন্য কালো মেঘের আকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

এআই দিয়ে তৈরি

চলমান তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। এই অবস্থায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ১২ মে পর্যন্ত দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, রাজশাহী, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, রাজবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, নাটোর ও ঝিনাইদহসহ আশপাশের এলাকায় ৪০ থেকে ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বিরাজ করতে পারে। এ ছাড়াও বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ফরিদপুর, মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা, পাবনা ও বগুড়া ও এর পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

তবে বিডব্লিউওটি আশা প্রকাশ করে জানিয়েছে, এই অস্বস্তিকর পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটতে পারে ১৩ মে থেকে, যখন ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে। ১২ কিংবা ১৩ মে থেকে শুরু হয়ে ২০ মে পর্যন্ত তাপমাত্রা কিছুটা কমতে পারে। এসময় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

সংস্থাটির প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন বলেন,সাধারণত মে মাসে গরম থাকেই। তবে এ বছর অন্যান্য বছরের তুলনায় বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা থাকায় তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা কম। ফলে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, গত বছর তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির জন্য ইস্তেখারা নামাজ, এমনকি ব্যাঙের বিয়ের মতো ব্যতিক্রমী আয়োজনও দেখা গিয়েছিল। এবছর মানুষের দুর্ভোগ তুলনামূলকভাবে কম। তবে ১৬/১৭ মে নাগাদ আবারও এক দফা ভ্যাপসা গরম আসতে পারে।

আগাম বর্ষার সতর্কতা রয়েছে জানিয়ে তিনি বলেন, এ বছর মৌসুমি বায়ু আগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বিধায়, জুন নাগাদ বর্ষাকাল শুরু হয়ে যাবে। ফলে এবছর মাত্রাতিরিক্ত গরম পড়বেনা।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই ধরনের অতিরিক্ত গরমে হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ে। তাই হিটস্ট্রোক এড়াতে সাধারণ মানুষকে বেশি পরিমাণে পানি পান করা, রোদে কাজ করলে বিরতি নিয়ে ছায়ায় বিশ্রাম নেয়া, ঘর থেকে কম বের হওয়া, মাথায় পানি ঢালা এবং বাইরের খাবার বর্জনের মতো সতর্কতা মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।

Tags: তাপপ্রবাহবিডব্লিউওটিবৃষ্টি
Previous Post

সিরিজ হারলেও শেষটা রাঙিয়েছে বাংলাদেশ

Next Post

সৌদিতে লাখো প্রবাসীকে গানে মাতালেন নগর বাউল জেমস

Next Post
নগর বাউল জেমসের গানে মাতোয়ারা দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে লাখো প্রবাসীকে গানে মাতালেন নগর বাউল জেমস

বলিউডের মায়েরা প্রথমবার মা দিবস উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার মা দিবস পালন করেছেন বলিউডের যেসব মায়েরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT