চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ২

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
11:33 অপরাহ্ন 08, জুলাই 2022
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

মহাসড়কে তীব্র যানজট থাকায় গাড়ি থেকে নেমে রেল লাইন পার হওয়ার সময় টাঙ্গাইলের কালিহাতীর ধলাটেঙ্গর ও জোকারচর এলাকায় ট্রেনে কাটা পড়ে দু’জন নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে ধলাটেঙ্গর ও বিকেলে জোকারচর এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে।

ধলাটেঙ্গর নিহত হওয়া ওই ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি এবং কোন ট্রেনে কাটা পড়েছে তাও জানা যায়নি।

জোকারচর এলাকায় নিহত হওয়া ওই ব্যক্তি বগুড়ার
ধনুট উপজেলার বাঁশপাতা এলাকার নজরুল ইসলামের ছেলে রুবেল (২৬) ।

নিহত রুবেলের ছোট ভাই নবির উদ্দিন জানান, তারা পরিবারসহ ঢাকার শ্রীপুর থেকে ঈদের ছুটি কাটাতে বাসযোগে বাড়ি যাচ্ছিলেন । কিন্তু রাস্তায় তীব্র যানজট থাকায় তার বড় ভাই পানি আনতে রেল লাইন পার হয়। পরে পানি নিয়ে ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন ।

এবিষয়ে বঙ্গবন্ধ সেতু পূর্ব রেল স্টেশন মাষ্টার আব্দুল মান্নান জানান, ট্রেনের সিডিউল বিপর্যয় হওয়ায় বলা যাচ্ছেনা কোন ট্রেনে কাটা পড়ে তারা মারা গেছে। তবে ধারনা করা হচ্ছে জোকারচর এলাকায় নিহত হওয়া ওই ব্যক্তি ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। তারা দুজনই গাড়ির যাত্রী। যানজট থাকায় গাড়ি থেকে নেমে রেল লাইনে আসার পর ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। এবিষয়ে রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Tags: টাঙ্গাইলট্রেনে কাটা পড়ে মৃত্যু
Previous Post

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

Next Post

রাতেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৪০ কিমি যানজট

Next Post
রাতের ঢাকায় যানজটের দৃশ্য, বাস ও গাড়ির সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৪০ কিমি যানজট

টেকনাফে অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফের শীর্ষ অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT