চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পোড়ামন ২’ থেকে ‘তাণ্ডব, এবার আরো ‘আপডেটেড’ রাফী!

ঈদের সিনেমা ‘প্রেশার কুকার’-কে নিজের সবচেয়ে ‘আপডেটেড’ নির্মাণ বললেন রায়হান রাফী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 10, মার্চ 2026
in বিনোদন
A A

এই সময়ের হিট নির্মাতা রায়হান রাফী এবারের ঈদে ‘প্রেশার কুকার’ সিনেমা আনছেন। সিনেমাটি দেখলে একসঙ্গে একসঙ্গে চারটি সিনেমার ফিল পাওয়া যাবে বলে মন্তব্য করলেন তিনি।

রাফী বলেন, নতুন স্টাইলের সিনেমা বানিয়েছি, দর্শক এক টিকিটে চার সিনেমা দেখতে পারবে।

তিনি আরও বলেন, প্রেশার কুকারে কেন এই ধরনের গল্প বলেছি সেটা দর্শক সিনেমা দেখলে বুঝবেন। আমি মনে করি বাণিজ্যিক ধারার সিনেমার নতুন যাত্রা শুরু করবে এর মাধ্যমে। এটা হচ্ছে হাইপার লিঙ্ক ফিল্ম। চারটি আলাদা গল্প এগিয়ে যায়, পরে একত্রিত হয়। আজ মালায়ালাম ইন্ডাস্ট্রি সারা দুনিয়ায় নতুন ধাঁচে গল্প বলে বিপ্লব ঘটিয়েছে। কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে, মানুষ হুমড়ি খেয়ে এসব দেখছে।

‘প্রেশার কুকার’ সিনেমায় চারটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্ত। তবে রাফী এটাকে ‘নারী প্রধান’ সিনেমা বলতে নারাজ। তার ভাষ্য, অন্য সিনেমাকে তো পুরুষ কেন্দ্রিক ছবি বলছি না, তাহলে ‘প্রেশার কুকার’কে কেন নারী কেন্দ্রিক ছবি বলছি? ইচ্ছে করেই চারজন মানুষকে সামনে এনেছি। বাকি যারা আছেন তাদের আগামীতে সামনে আনবো, তারা অনেক বড় আর্স্টিস্ট!

রায়হান রাফী বলেন, আমার এই গল্পকে নারী কেন্দ্রিক সিনেমা বলতে চাই না, তবে হ্যাঁ নারীরা এতে ডমিনেট করবে। এটা আসলে নতুন প্যাটার্নের সিনেমা। জানি দর্শকরা আমাকে বিশ্বাস করে। যার কারণে ‘পোড়ামন ২’ থেকে তাণ্ডব পর্যন্ত সফল সিনেমা উপহার দিতে পেরেছি। প্রতিটি সিনেমাতে বেটার করার চেষ্টা করেছি। এবারের সিনেমাতেও তাই করেছি। আমার সবচেয়ে আপডেটেড সিনেমা ‘প্রেশার কুকা ‘।

ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মস-এর যৌথ প্রযোজনায় নির্মিত ‘প্রেশার কুকার’। গেল শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় সিনেমাটির প্রায় দেড় মিনিটের একটি টিজার প্রকাশ করা হয়। তবে এটিকে টিজার নয়, ‘ফার্স্ট হুইসেল’ নামেই আখ্যা দিয়েছেন নির্মাতা। আর সেটা প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমত বিস্ফোরণ! চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপ, পেজে ‘প্রেশার কুকার’ নিয়ে বন্দনা দেখা গেছে।

দেড় মিনিটের এই ‘ফার্স্ট হুইসেল’-এ চার প্রধান নারী চরিত্রের পাশাপাশি দেখা গেছে বেশ কয়েকজন গুণী অভিনয় শিল্পীকেও। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু,শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও সাবেরী আলম।

Tags: আজিজুল হাকিমটিকেটদর্শকনির্মাতা রায়হান রাফীপ্রেশার কুকারফজলুর রহমান বাবুবুবলীমিশা সওদাগররাফীরায়হান রাফীলিড বিনোদনশহীদুজ্জামান সেলিম
Previous Post

ইরানের এই ৫ ফুটবলার জাতীয় সংগীত গাননি, কিন্তু কেন?

Next Post

জ্বালানির দাম নিয়ন্ত্রণে কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হতে পারে: ট্রাম্প

Next Post
ছবি: সংগৃহীত

জ্বালানির দাম নিয়ন্ত্রণে কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হতে পারে: ট্রাম্প

ছবি: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি প্রশাসক মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে জরুরি সভা

ঈদযাত্রা: অবৈধ কাউন্টার উচ্ছেদ ও টার্মিনাল ব্যবস্থাপনায় কঠোর ডিএসসিসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT