চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরিবর্তিত দল নিয়ে নামতে পারে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:21 অপরাহ্ন 11, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেট কোচের সঙ্গে খেলোয়াড়ের আলোচনা, অনুশীলন চলাকালে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে রোববার শেষ হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ চলতি আসরের গ্রুপপর্ব। শতভাগ জয় নিয়ে এ পর্ব শেষ করতে চায় স্বাগতিক ভারত। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় এমন কথাই জানিয়েছেন। অন্যদিকে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন বাস্তবে রুপ দিতে ভারতের বিপক্ষে জিততে চায় নেদারল্যান্ডস।

বেঙ্গালোরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দ্রাবিড় বলেন, ‘সত্যি কথা বলতে, সবশেষ ম্যাচ খেলার পর আমরা ছয় দিন সময় পেয়েছিলাম। সুতরাং আমরা বেশ ভালোভাবে বিশ্রাম নিয়েছিলাম। সেমিফাইনালের আগে আমাদের হাতে একটি ম্যাচ রয়েছে এবং খেলোয়াড়রাও বেশ ভালো অবস্থানে। এটাই আমার কাছে সবশেষ অবস্থা।’

কালকের ম্যাচে পরিবর্তন সম্পর্কিত প্রশ্নে রাহুল বলেন, ‘আপনি এখন একটি আসরের একটি নির্দিষ্ট সীমায় আছেন। সুতরাং, এ পর্যায়ে শুধুমাত্র সেই খেলোয়াড়দেরকে পাওয়ার দিকে মনোনিবেশ করতে হবে যাকে আপনি সেরা একাদশে খেলাতে যাচ্ছেন, যারা মানসিক এবং শারীরিকভাবে সেমিফাইনাল খেলতে সক্ষম। এবং আশা করি ফাইনাল খেলতে পারবে যদি আমরা সে পর্যন্ত পৌঁছাতে পারি। আপাতত আমরা সেটাই চিন্তা করছি।’

রোহিত শর্মার প্রশংসা করে রাহুল বলেন, ‘কোনো সন্দেহ নেই, রোহিত অবশ্যই একজন ভালো নেতা। মাঠে এবং মাঠের বাইরে সে বেশ ভালো উদাহরণ তৈরি করেছে। কিছু ম্যাচে সে এমন সূচনা দিয়েছে যেভাবে আমাদের দরকার ছিল। গুরুত্বপূর্ণ ম্যাচে সেই সূচনাগুলোই আমাদের বেশ সহায়তা করেছে।’

আগামীকাল বেঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামছে ভারত। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এ ম্যাচ দিয়েই গ্রুপপর্বের লড়াইয়ের ইতি ঘটবে।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনেদারল্যান্ডসবেঙ্গালোরভারতরাহুলরোহিতলিড স্পোর্টস
Previous Post

জাতিসংঘের বিবৃতি নিয়ে নাগরিক সমাজের প্রতিক্রিয়া

Next Post

ওআইসি-আরব লীগ বৈঠকে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা

Next Post
ওআইসি-আরব লীগ বৈঠকে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওআইসি-আরব লীগ বৈঠকে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা

প্রধানমন্ত্রীকে কাদের সিদ্দিকীর ভিন্ন বক্তব্য, ভোট চুরি ও চোরদের বিরুদ্ধে মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

'ভোট চুরি ও এই চোরদের বোঝা নেবেন না', প্রধানমন্ত্রীকে কাদের সিদ্দিকী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT