চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের জন্য ছোট্ট রাহার ৭ পদের রান্না!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 অপরাহ্ন 16, এপ্রিল 2025
in বিনোদন
A A
মা ও মেয়ের হাসিমুখের ছবি, খেলার মাঠে আনন্দে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে রণবীর-আলিয়ার আদরের ছোট্ট মেয়ে রাহা। বাড়ছে মায়ের সঙ্গে মেয়ের বন্ধুত্ব। এই কিছুদিন আগেই মাকে লেন্সবন্দি করে চমকে দিয়েছিল ২ বছর ৪ মাসের রাহা। আর এবার মায়ের জন্য ৭ পদ রান্না করে ফেলল সে!

কী অবাক হলেন? ভাবছেন এটা কীভাবে সম্ভব? আসলে সবটাই ঘটেছে খেলার ছলে। মঙ্গলবার ( ১৫ এপ্রিল) সে খেলতে খেলতে মা আলিয়া ভাটের জন্য ৭টি পদের খাবার বানিয়ে পরিবেশন করেছে। আর ছোট্ট রাহা এসবই প্লে-ক্লে দিয়ে তৈরি করেছে!

রং-বেরঙের প্লাস্টিকের প্লেটে তার মাকে খাবার পরিবেশন করে দিয়েছে আলিয়া কন্যা। সেই ছবি নিজেই ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন আলিয়া ভাট।

আলিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে রাহার ৭টি পদ রেঁধে খাবার পরিবেশন করার একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন। যেখানে প্রায় আড়াই বছর বয়সী শিশুটি গোলাপী, সাদা, সবুজ রঙা খেলনা মাটির মিশ্রণ দিয়ে খাবার বানিয়েছেন। আর সেটা বহু রঙের প্লাস্টিকের প্লেটে ডাইনিং টেবিল সাজিয়ে দিয়েছেন। আলিয়া ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রিয় শেফের কাছ থেকে ভালোবাসাসহ আমার ৭ পদের খাবার।’

গত সপ্তাহে আলিয়া রাহার ফটোগ্রাফির দিকটিও তুলে ধরেছিলেন। যেখানে সে পোষ্য বিড়াল এডওয়ার্ডের সঙ্গে অভিনেত্রীর একটি ছবি তুলে দিয়েছিল। আলিয়া ছবিটির ক্যাপশনে লেখেন, ‘আমার রাজকুমারের সঙ্গে একটি ছবি, আমার রাজকুমারীর তোলা।’ তাই শেফ হোক অথবা ফটোগ্রাফার, রাহা বড় হওয়ার সঙ্গে সঙ্গে নানান কাজকর্ম করার চেষ্টা করছে।

বেশ কয়েক বছর প্রেম করার পর ২০২২ সালের এপ্রিলে বিয়ের পিঁড়িতে বসেন আলিয়া এবং রণবীর। ২০২২ সালের নভেম্বরে জন্মগ্রহণ করে তাদের মেয়ে রাহা। ২০২৩ সালের ক্রিসমাসে রাহাকে নিয়ে প্রথমবার জনসমক্ষে আসেন রণবীর-আলিয়া।

Tags: আলিয়াবলিউডরণবীররাহা
Previous Post

মেঘমালা দ্বীপে রহস্যময় ঘটনার মুখোমুখি ৮ তরুণ-তরুণী!

Next Post

নির্বাচনের দুই মাস আগে রোডম্যাপ ঘোষণা করা হবে: আসিফ নজরুল

Next Post
নির্বাচনের দুই মাস আগে রোডম্যাপ ঘোষণা করেন আসিফ নজরুল. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের দুই মাস আগে রোডম্যাপ ঘোষণা করা হবে: আসিফ নজরুল

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা স্টেডিয়ামে প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের ‘প্রত্যাবর্তনের’ গল্প বন্ধ করতে বললেন আর্তেতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT