চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুঁড়িয়ে দেওয়া হয়েছে রফিক আজাদের বাড়ি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:43 অপরাহ্ন 16, এপ্রিল 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
গুঁড়িয়ে দেওয়া হয়েছে রফিক আজাদের বাড়ি, ধ্বংসস্তূপের মাঝে নির্মাণ কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত মুক্তিযোদ্ধা ও কবি রফিক আজাদের ধানমণ্ডির বাড়ির একাংশ ভেঙে ফেলা হয়েছে। বাড়িটিতে প্রায় ৩৭ বছর সপরিবার বাস করেছেন রফিক আজাদ।

রফিক আজাদের পরিবার জানিয়েছে, আজ বুধবার (১৬ই এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বাড়িটি ভাঙার কাজ শুরু করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

চার ইউনিটের বাড়িটির একটিতে থাকছেন কবির স্ত্রী দিলারা হাফিজ। বাকি তিন ইউনিট অন্যদের নামে বরাদ্দ রয়েছে। বুধবার বাড়িটির পূর্বাংশের দুটি ইউনিট গুঁড়িয়ে দেওয়া হয়।

ধানমণ্ডির ১ নম্বর সড়কের ১৩৯/৪এ ঠিকানার বাড়িটিতে (পশ্চিমাংশ) কমবেশি ৫ কাঠা পরিমাণ জায়গা রয়েছে।

কবি রফিক আজাদের পরিবার জানায়, বুধবার সকালে গৃহায়ন কর্তৃপক্ষের প্রকৌশলী হারিজুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রট তৈয়ব উর রহমান আশিকের নেতৃত্বে ৩০ থেক ৪০ জনের একটি দল বাড়ি ভাঙার কাজ শুরু করে। সেসময় পুলিশ ধানমণ্ডির ১ নম্বর সড়কটি বন্ধ করে দেয়। বাড়ির গ্যাস লাইন আপাতত বন্ধ আছে। সন্ধ্যার দিকে বিদ্যুতের লাইন আসে।

রফিক আজাদের স্ত্রী দিলারা হাফিজ বলেন, ‘এই বাড়িতে রফিক আজাদের অনেক স্মৃতি। প্রতি বছর ফাল্গুনে রফিক আজাদের জন্মদিন পালন করতাম। আমাদের সন্তানরাও বিদেশ থেকে বাবার জন্মদিন পালন করতে আসত। আজ যা হলো তা অকল্পনীয়।’

তিনি বলেন, ‘এই বাড়ি থেকে রফিক আজাদের লাশ বের হয়েছে, আমি মারা গেলে কর্তৃপক্ষ বাড়িটি নিয়ে বহুতল ভবন করত। আমার সন্তানরা কেউ কিছুই বলত না। আজ এলাকারবাসীর সামনে আমাদের হেয় করা হয়েছে।’

দেশের অন্যতম প্রধান কবি এবং মুক্তিযোদ্ধা হিসেবে কবি রফিক আজাদের সার্বিক অবদান মূল্যায়ন করে তার স্মৃতি সংরক্ষণ ও ধারণের জন্যে বাড়িটির অংশবিশেষের স্থায়ী বন্দোবস্তের জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন দিলারা হাফিজ।

১৯৮৮ সালে একতলা এ বাড়িটি রফিক আজাদের স্ত্রী কবি দিলারা হাফিজের নামে সাময়িকভাবে বরাদ্দ দেয় ‘এস্টেট অফিস’। দিলারা হাফিজ তখন ইডেন কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

সেসময় সহকারী পরিচালক এম বেগমের স্বাক্ষর করা এ বরাদ্দনামায় উল্লেখ করা হয়, এই বরাদ্দের দ্বারা বাসার ওপর কোনো অধিকার বর্তাবে না, তবে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত সেখানে বসবাস করতে পারবেন।

দিলারা হাফিজ বলেন, দীর্ঘদিন পর বাড়িটি নিজের বলে দাবি করেন সৈয়দ নেহাল আহাদ নামের এক ব্যক্তি। ২০১২ সালে নিজের মালিকানার পক্ষে আদালতের রায় পান তিনি। এ নিয়ে সৈয়দ নেহাল, হাউজিং অ্যান্ড পাবলিক ওয়ার্কস এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে বিবাদী করে মামলা করেন দিলারা হাফিজ। এর ফলে আদালত বাড়িটির ওপর স্থিতাবস্থা দেন। পরের বছর এই স্থিতাবস্থা স্থায়ী করেন আদালত।

পরে মামলাটি ঢাকার সপ্তম সহকারী জজ আদালতে স্থানান্তরিত হয়। আগামী মে মাসের ২৫ তারিখ এ মামলার সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এইসব তথ্য উল্লেখ করে গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, একই মন্ত্রণালয়ের সচিব ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বরাবর পৃথক চিঠি দেন দিলারা হাফিজ। এর মাঝেই আজ বুধবার সকালে বাড়িটি উচ্ছেদে অভিযান চালানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে উচ্ছেদ অভিযানে নেতৃত্বে থাকা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রট (সহকারী সচিব) তৈয়ব উর রহমানকে কয়েকবার ফোন দেওয়া হয়। তবে তিনি ফোন ধরেননি।

Tags: কবি রফিক আজাদ
Previous Post

হাসির আড়ালে এক যুদ্ধবিরোধী কণ্ঠ

Next Post

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে জামায়াতের শোক

Next Post
বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো, ইসলামি সংগঠনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে জামায়াতের শোক

ছাত্রীর ছবি সহ বই ও নোটের পাশে স্বর্ণা দাসের জন্য ক্লাসে বসার জায়গা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণা দাসের জন্য ক্লাসে এখনও বসার জায়গা রাখে সহপাঠীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT