চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনাকে হুমকি দিয়ে রাখলেন ব্রাজিলের রাফিনহা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:10 অপরাহ্ন 25, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের রাফিনহা আর্জেন্টিনার বিরুদ্ধে হুমকি দেন, ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের বাছাইপর্বে অনেকটা নির্ভার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে ড্র করলেই পেয়ে যাবে আগামী বিশ্বআসরে খেলার টিকিট। তবে ব্রাজিলের পথটা এখনও মসৃণ হয়নি। সেই পথে এগিয়ে যেতে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামার আগে খানিকটা হুমকিই দিয়ে রাখলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা।

বুধবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল। খেলা হবে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে।

ব্রাজিল কিংবদন্তি রোমারিওর সাথে আলাপে রাফিনহা বলেছেন, ‘আমরা তাদের হারাব, অবশ্যই! কোনো সন্দেহ নেই, মাঠে হোক বা মাঠের বাইরে। আমি আর্জেন্টিনার বিপক্ষে গোল করতে চলেছি। আমাদের যা কিছু আছে সেগুলো নিয়ে নামব।’

রাফিনহার এমন মন্তব্যের পর স্থানীয় সংবাদমাধ্যমে এটিকে হুমকি হিসেবে লেখা হয়েছে। ম্যাচের আগে এটি নিয়ে প্রশ্ন যায় আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির দিকেও। তিনি আর উস্কে দেননি।

বলেছেন, ‘আমরা মাঠের যোদ্ধা, মাঠের বাইরে বন্ধু। একজন খেলোয়াড়ের বক্তব্যের খুব গভীরে আমি যেতে চাই না, তবে এমন বক্তব্য সম্পর্কে আমি অবগত। আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু এটি ফুটবল ম্যাচ। তার বেশিতে যাওয়ার দরকার নেই।’

লাতিন অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আর্জেন্টিনা। ১৩ ম্যাচ খেলা আলবিসেলেস্তেদের পয়েন্ট ২৮, দুইয়ে আছে ইকুয়েডর, পয়েন্ট ২২ এবং তিনে ব্রাজিলের পয়েন্ট ২১।

Tags: আর্জেন্টিনাইকুয়েডরব্রাজিলরাফিনহালিড স্পোর্টসস্কালোনি
Previous Post

বিএনপির এই কাজে লজ্জিত হওয়া উচিত: সারজিস আলম

Next Post

কন্যার মা হলেন সুনীল কন্যা আথিয়া শেঠি

Next Post
দুটি মানুষ একসঙ্গে দাঁড়িয়ে, পেছনে সিনেমার পোস্টার দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কন্যার মা হলেন সুনীল কন্যা আথিয়া শেঠি

দুই স্পেনিয়ার্ডের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা, এশিয়ান কাপ ২০২৭. Channel i News - চ্যানেল আই নিউজ

হামজা-সুনীলদের মহারণের পেছনে দুই স্পেনিয়ার্ডেরও লড়াই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT