চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেয়ে যা বললেন গীতিকার রফিকউজ্জামান 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:19 অপরাহ্ন 15, মার্চ 2024
in - সেমি লিড, বিনোদন
A A
গীতিকার রফিকউজ্জামান হাসিমুখে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০ জনকে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ দিচ্ছে সরকার। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এরমধ্যে সংস্কৃতিতে গীতিকার, লেখক, চলচ্চিত্র কাহিনীকার মোহাম্মদ রফিকউজ্জামান পাচ্ছেন দেশের সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কার। এদিন দুপুর আড়াইটার দিকে এই কিংবদন্তী গীতিকারের সাথে কথা হয় চ্যানেল আই অনলাইনের।

গীতিকারের মুঠোফোনটি প্রথমে রিসিভ করেন তার সহধর্মিণী। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, দুপুর থেকেই একের পর এক ফোন আসছে আপনাদের ভাইয়ের কাছে। এখনও অন্য একটি ফোনে কথা বলছেন। শুভাকাঙ্ক্ষিরা ফোন করে অভিনন্দন জানাচ্ছেন। এসময় তিনি বলেন, উনি কখনো পদক বা পুরস্কার আশায় কিছু লিখেননি। পুরস্কারের জন্য কখনো বিন্দুমাত্র আগ্রহও তার মধ্যে দেখিনি। তার কাজ সৃষ্টি করা, সেই শুরু থেকেই এই কাজটি অত্যন্ত একাগ্রতার সাথে করে গেছেন। হয়তো তারই প্রতিদান পেলেন আজ।

কথা বলতে বলতে এসময় তিনি ফোন ধরিয়ে দেন রফিকউজ্জামানের কাছে। অভিনন্দন জানাতেই বিনয়ের সুরে ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’ এর এই গীতিকার বলেন, কিছুক্ষণ আগে টিভিতে স্ক্রল দেখে ফোন করে একজন জানালেন আমি স্বাধীনতা পুরস্কার পেয়েছি। এরপর অনেকেই ফোন করে শুভকামনা জানাচ্ছেন।

দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পাওয়ার অনুভূতি জানতে চাইলে এই গীতিকার বলেন, এখন অনুভূতি জানানো কি ঠিক হবে? আসলে আমাকে তো সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা সরকার থেকে ফোন করে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

‘সরকারি প্রজ্ঞাপনে নাম এসেছে’- এটুকু জানাতেই অসংখ্য কালজয়ী গানের এই স্রষ্টা বলেন,“ঠিকাছে, তবে এটুকু বলতে পারি, আমাকে কোনো সুপারিশ করতে হয়নি। কোনো আবেদন করতে হয়নি। আবেদন না করেও যে আমাকে এই মূল্যায়ন করা হয়েছে, তার জন্য আমি খুব খুশি। খুব আনন্দিত। সরকার দায়িত্ববোধ থেকে আমাকে স্বাধীনতা পুরস্কারের জন্য ভেবেছেন, এজন্য আমি আনন্দিত।”

বাংলাদেশের অন্যতম গীতিকবি রফিকউজ্জামান একাধারে চলচ্চিত্রের কাহিনী-চিত্রনাট্য-সংলাপ রচয়িতা। তিনি ১৯৮৪ ও ১৯৮৬ সালে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে এবং ২০০৮ সালে শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ১৯৭৩ সাল থেকে তিনি নিয়মিতভাবে চলচ্চিত্রের জন্য গান লিখছেন। প্রায় তিন শতাধিক চলচ্চিত্রের জন্য গান লিখেছেন তিনি। উইকিপিডিয়ার তথ্য বলছে, তার গানের সংখ্যা প্রায় দুই হাজার।

অসংখ্য জনপ্রিয় গানের এই গীতিকার একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার, চ্যানেল আই পুরস্কার সহ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

Tags: গানগীতিকারলিড বিনোদনসংগীতসরকারসংস্কৃতিস্বাধীনতাস্বাধীনতা পুরস্কার
Previous Post

ঈদযাত্রায় ঢাকাগামী যে ট্রেনগুলো বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না

Next Post

গোলাম আরিফ টিপুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Next Post
গোলাম আরিফ টিপুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

গোলাম আরিফ টিপুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জলদস্যুদের হামলার পর জাহাজের ডেকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক নাবিক ও জাহাজ ফিরিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT