চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুরস্কার পেলে উৎসাহ আরও কয়েক গুণ বেড়ে যায়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2022
in অন্যান্য, বিনোদন
A A
পুরস্কার গ্রহণকারী নারী ও পুরুষের ছবি, উল্লাসে ভরা মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিচালক রায়হান রাফীর ক্যারিয়ার এখন যেনো একাদশে বৃহস্পতি! সর্বশেষ ঈদে তার বানানো ‘পরাণ’ ব্লক-বাস্টার হিট হয়েছে। তার আগে ওটিটির জন্য রাফী বানিয়েছিলেন ‘খাঁচার ভিতর অচিন পাখি’ নামে একটি ওয়েব ভিত্তিক সিনেমা। এবার সেটি ‘দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ড’ এ তিন বিভাগে পুরস্কার পেলো।

রাফী পেয়েছেন সেরা চিত্রনাট্যের পুরস্কার। আরেকটি সাফল্য এসেছে এতে পাখি চরিত্রে অভিনয় করা তমা মির্জার হাতে। সমালোচক ক্যাটাগরিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনয়শিল্পী (নারী) তমা মির্জাকে পুরস্কার দেয়া হয়। পাশাপাশি  ‘বাংকার বয়’, ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’, ‘লাইটস, ক্যামেরা…অবজেকশন’ এবং ‘ঊনলৌকিক’ এর মতো আলোচিত কনটেন্ট প্রতিযোগিতার দৌড়ে থাকলেও ‘খাঁচার ভিতর অচিন পাখি’ সেরা হয়।

নোংরা পলিটিক্স, সন্ত্রাসবাদ, বেঁচে থাকার সংগ্রাম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের মতো বিষয়কে ঘিরে রায়হান রাফী ওটিটির পর্দায় তুলে আনেন ‘খাঁচার ভিতর অচিন পাখি’। ডার্ক থ্রিলার ধাঁচের এই ওয়েব সিনেমাটি যারাই দেখেছেন তারাই নির্মাতা রাফীর মুন্সিয়ানার মুগ্ধ হয়েছেন। টান টান উত্তেজনায় নির্মিত এই ওয়েব ফিল্মটি শেষটা ছিল সত্যি চমকানো! যেখানে ফজলুর রহমান বাবুর সঙ্গে অভিনয় করে আলোচনায় আসেন তমা মির্জা।

পুরস্কার প্রাপ্তির পর রায়হান রাফী বলেন, অনেকগুলো ছবি বানিয়েছি। সবগুলো আমার পছন্দের কাজ। এরমধ্যে ‘খাঁচার ভিতর অচিত পাখি’ একটু বেশি পছন্দের কাজ। আমার সঙ্গে এই ফিল্মের চিত্রনাট্য করেছিলেন নাজিমুদৌলা ও সিদ্দিকুর রহমান। এই অ্যাওয়ার্ডের অংশীদার তারাও।

রাফীর বানানো জানোয়ার, ডার্ক সাইট অব ঢাকা, ৭ নাম্বার ফ্লোর ওয়েব ফিল্মগুলো দর্শক গ্রহণ করেছে। সামনে আসছে ‘নিঃশ্বাস’ নামে নতুন কনটেন্ট। সময়ের সবচেয়ে নামী এই চলচ্চিত্র নির্মাতা বলেন, আমি বিভিন্ন ধরনের গল্প বলতে পছন্দ করি। সামনে আরও নতুন নতুন ধাঁচের গল্প নিয়ে আসছি। যে কষ্ট করে কাজগুলো করছি সেখানে দর্শকদের ভালোবাসার পাশাপাশি এরকম পুরস্কার পেলে উৎসাহ আরও কয়েক গুণ বেড়ে যায়। অ্যাওয়ার্ড সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা।

Tags: ৭ নাম্বার ফ্লোরওটিটিখাঁচার ভিতর অচিন পাখিচরকিতমা মির্জাফিল্মরায়হান রাফীলিড বিনোদনসিনেমা
Previous Post

আতংকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের মানুষ

Next Post

আর্থিক লেনদেনের কারণে যশোরে এসে খুন মুস্তাফিজ

Next Post

আর্থিক লেনদেনের কারণে যশোরে এসে খুন মুস্তাফিজ

বাংলাদেশে করোনাভাইরাস টিকা নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীর প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু ১, শনাক্ত ৩১৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT