চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিএম ফিল্মসের দুই চলচ্চিত্র নির্মাণে অংশু এবং রাফি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:14 অপরাহ্ন 03, আগস্ট 2023
in বিনোদন
A A
নতুন সিনেমার পোস্টার নিয়ে চ্যানেল আই অনলাইন সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বহুদিন পর একের পর এক সিনেমা দেখছে সফলতার মুখ। সর্বশেষ প্রিয়তমা ও সুড়ঙ্গের পর অনেকেই মনে করছেন, সুদিন ফিরছে সিনেমায়! এ পর্যায়ে এবার চলচ্চিত্র প্রযোজনায় আসছে টিএম ফিল্মস। নতুন এ চলচ্চিত্র যাত্রায় নির্মাতা হিসেবে সম্প্রতি জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির নাম ঘোষণার পর এবার দ্বিতীয় নির্মাতার নাম ঘোষণা করলো প্রতিষ্ঠানটি।

টিএম ফিল্মসের চেয়ারপার্সন ফারজানা মুন্নি মঙ্গলবার রাতে ঘোষণা দেন- নন্দিত নির্মাতা তানিম রহমান অংশু নির্মাণ করতে যাচ্ছেন তাদের পরবর্তী আরেকটি চলচ্চিত্র। টিএম কার্যালয়ে দুই নির্মাতাই প্রযোজকের সঙ্গে ধরা দেন এক ফ্রেমে।

বর্ণাঢ্য আয়োজনে দুটি চলচ্চিত্র নিয়েই বিস্তারিত জানাবে টিএম ফিল্মস। সে পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে দর্শকদের।।

জাঁকজমকপূর্ণ আয়োজনে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের অঙ্গীকার নিয়ে ২০১৯ সালের সেপ্টেম্বরে গানবাংলা টেলিভিশনের মিউজিক ফর পিস কনসার্টে দেশিয় চলচ্চিত্রের তারকাদের উপস্থিতিতে টিএম ফিল্মস যাত্রা শুরুর ঘোষণা দেয়। সে মঞ্চে উপস্থিত ছিলেন বলিউড নায়িকা নারগিস ফাখরিও।

করোনা মহামারীর কারণে আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে দেরি হলেও প্রযোজক ফারজানা মুন্নি বলেন, আমরা জানি, বাংলাদেশের মানুষ চলচ্চিত্রকে কেমন ভালোবাসে। সে ভালোবাসাকে পুঁজি করেই আমরা আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের লক্ষ্য হাতে নিয়েছি।

তিনি বলেন, অংশু এবং রাফি দু’জনই ইতিমধ্যে পরীক্ষিত নির্মাতা হিসেবে বড়পর্দায় নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন। টিএম ফিল্মসে তাদের স্বাগত জানাই। আশা করছি দারুণ কিছু হতে যাচ্ছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দর্শক নন্দিত চলচ্চিত্র ‘ন ডরাই’ নির্মাণের চারবছর পর বড়পর্দার জন্য নির্মাণে আসছেন তানিম রহমান অংশু।

টিএম ফিল্মসের সাথে নতুন এ যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, “আমি অত্যন্ত আনন্দিত। আমি টিএম পরিবারেরই অংশ-তাই এ আনন্দের মাত্রা আরও বেশি। আরও তিন বছর আগেই হয়তো ঘোষণাটা আসতো, কিন্তু আমরা করোনা মহামারীর কারণে থমকে ছিলাম। তবে এমন নির্মাণের জন্য এটাই সঠিক এবং দারুণ সময়।”

অন্যদিকে বড়পর্দায় একের পর এক সফল চলচ্চিত্র উপহার দিয়ে ইতিমধ্যেই ‘হিটমেকার’ তকমা জুটেছে রাফির পিঠে।

তিনি বলেন, “গানবাংলার মাধ্যমে ইতিমধ্যেই তারা বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আমার দৃঢ় বিশ্বাস ফিল্মেও এবার তেমন কিছুই ঘটতে যাচ্ছে। টিএম ফিল্মসের আগমন বাংলা চলচ্চিত্রের জন্য আশীর্বাদ। তাদের প্রযোজনায় আমার যে চলচ্চিত্রটি আসছে তা আমার ক্যারিয়ারের বেস্ট কিছু একটাই হবে-দর্শকরাও ভয়ংকর সুন্দর একটা অভিজ্ঞতার মুখোমুখি হবেন।”

Tags: অংশুটিএম ফিল্মসরাফিলিড বিনোদনসিনেমা
Previous Post

ম্যাককালামের অনুরোধকেও ‘না’ বললেন মঈন

Next Post

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩

Next Post
ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩, আহত ২. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩

আত্মবিশ্বাসহীন পুরুষের মুখের ছবি, উদ্বিগ্ন ও চিন্তিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরীকে অপহরণ করে ১৪ বছর ধরে যৌন নির্যাতন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT