চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্মাতা রিংকু আটক, ফেসবুকজুড়ে তারকাদের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:34 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
নির্মাতা রিংকু আটক, তারকাদের প্রতিবাদে ফটো. Channel i News - চ্যানেল আই নিউজ

বোধ, পুতুলের সংসার, রিক্সাগার্ল- এর মতো দর্শকপ্রিয় নাটকের নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে গুলশান থেকে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। নিয়ে যাওয়া হয় গুলশান থানায়।

তবে ঠিক কোন কারণে তাকে আটক করা হলো, সে বিষয়ে অনেকটা ধোঁয়াশা রয়েছে। তবে কেউ কেউ বলছেন, রাজনৈতিক মামলায় তাকে আটক করা হয়েছে। এদিকে রিংকুর আটকের খবর শুনে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করছেন নাট্যাঙ্গনের মানুষ। ফেসবুকে চলছে তাকে আটকের প্রতিবাদের ঝড়।

আশফাক নিপুন লিখেছেন, রাফাত মজুমদার রিংকু আমাদের নির্মাতা ছোট ভাই। গতকাল রাতে কোন এক ব্যক্তির করা গায়েবী মামলায় গুলশান থানা পুলিশ তাকে আটক করেছে। অবিলম্বে রিংকুর মুক্তি চাই। গায়েবী মামলার নামে অজ্ঞাতনামা যাকে তাকে আসামী বানানোর কালচার বন্ধ হোক।

কণ্ঠশিল্পী কোনাল প্রতিবাদ জানিয়ে লেখেন, আমি জানি না, ঠিক কী কারণে গভীর রাতে আটক করা হয়েছে পরিচালক রাফাত মজুমদার রিংকুকে। সুনির্দিষ্ট কারণ এখন পর্যন্ত কেউ দিতে পারছেন না। তবে আমি একটা কথাই শুধু বলতে চাই, কোনো ধরনের হয়রানি, প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় যেনো পরিচালক রিংকুকে জড়ানো না হয়। ব্যক্তিগত আক্রোশ, প্রতিহিংসার শিকার হয়ে আমার দেশের সংস্কৃতিকর্মীদের বহু হেনস্তার ঘটনা চোখে পড়ছে, কানে আসছে। এসব অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ন্যায় বিচার পাক পরিচালক রাফাত মজুমদার রিংকু।

দীপংকর দীপন লেখেন, একজন নির্মাতাকে এত রাতে আটকের তীব্র প্রতিবাদ জানাই। শিল্পী কলাকুশলীসহ সবার বিপদে সবার আগে এগিয়ে আসা এই নির্মাতার দ্রুত মুক্তির দাবী জানাচ্ছি। নিলয় আলমগীর বলেন, সব সময় যে সবার বিপদে এগিয়ে আসে তাকে কেনো গ্রেপ্তার করা হলো?

মিজানুর রহমান আরিয়ান লিখেছেন, অবিলম্বে নির্মাতা রাফাত মজুমদার রিংকুর মুক্তি চাই। হয়রানিমূলক মামলার সংস্কৃতি বন্ধ হোক। রিংকু মুক্তি পাক, কাজে ফিরুক। উপস্থাপিকা ও অভিনেত্রী মর্জিনা সুমি লিখেছেন, তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকু আটক কেন? শিল্পী হিসেবে সহশিল্পীর এই ধরনের বিপদ এ নিজেকে অসহায় লাগে। খুব দ্রুত এর সঠিক তদন্ত এবং ব্যাখ্যার প্রয়োজন।

জানা যায়, অভিনেতা আশরাফুল আলম ভোরে গুলশান থানায় গিয়েছিলেন রিংকুকে দেখতে। তিনি বলেন, ডিরেক্টর রাফাত মজুমদার রিংকুকে আটক করে গুলশান থানায় রাখা হয়েছে। তার সঙ্গে কথা বলার পর দেখছি, মানসিকভাবে সে যথেষ্ট শক্ত আছে। বার বার বলছিল আমিতো দেশের কিংবা ব্যক্তিগতভাবে কারও কোন ক্ষতি করি নাই এমনকি ছাত্র আন্দোলনের বিপক্ষে একটি কথাও বলি নাই তাহলে আমি এখানে কেন? কথাগুলো বলার সময় সে নিজের আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করছিল কিন্তু পারেনি। খুব কষ্ট হচ্ছে একজন ডিরেক্টরকে এভাবে দেখে।

অভিনেত্রী তানজিন তিশা লেখেন, রাফাত মজুমদার রিংকু ভাই কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না। দ্রুত নির্মাতা রিংকু ভাইকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।

একইভাবে রিংকুকে আটকের প্রতিবাদ জানিয়েছেন নির্মাতা সাগর জাহান, অভিনেতা খায়রুল বাসার, গীতিকার সুমেশ্বর ওলি থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা।

Tags: তানজিন তিশানাটকনিপুননিলয় আলমগীররাফাত মজুমদার রিংকুলিড বিনোদনসিনেমা
Previous Post

‘পুষ্পা ২’ থেকে কেন বাদ পড়লেন তৃপ্তি?

Next Post

গার্দিওলা ফুটবল ধ্বংস করেছে: পচেত্তিনো

Next Post
পচেত্তিনো ও গার্দিওলা ফুটবল আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলা ফুটবল ধ্বংস করেছে: পচেত্তিনো

খাগড়াছড়িতে যান চলাচল শুরু, বিভিন্ন যানবাহন রাস্তায় চলাচল করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অবরোধ শেষে খাগড়াছড়িতে যান চলাচল শুরু, ফিরছেন পর্যটকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT