চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লা লিগা সভাপতিকে ধুয়ে দিলেন ভিনিসিয়াস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 22, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ভিনিসিয়াস লা লিগা সভাপতিকে ধুয়ে দিলেন, হাস্যোজ্জ্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রমাগত বর্ণবাদের শিকার হতে থাকা রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র প্রতিবাদ করছেন কড়া ভাষায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে লা লিগা কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ ঝেড়েছেন। স্প্যানিশ লিগটির সভাপতি অবশ্য উল্টো ভিনির দিকেই আঙুল তুলেছেন। পাল্টা জবাবে সভাপতি হাভিয়ের তেবাসকে ধুয়ে দিলেন ব্রাজিলীয় তারকা।

রোববার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে রিয়ালের হারা ম্যাচে আবারও বর্ণবাদী আক্রমণের মুখে পড়েছেন ভিনিসিয়াস। তিক্ত অভিজ্ঞতার পর মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেছেন। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে ২২ বর্ষী তারকা কড়া ভাষায় জানিয়েছেন প্রতিবাদ।

‘একসময় রোনালদিনহো, রোনালদো, ক্রিস্টিয়ানো এবং মেসির অধীনে থাকা চ্যাম্পিয়নশিপটি আজ বর্ণবাদীদের আখড়া। এমন ঘটনা প্রথমবার নয়, দ্বিতীয়বারও না, তৃতীয়বারও নয়। অনেকবার হয়েছে। লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক বিষয় যেন। প্রতিযোগিতার আয়োজকরা মনে করে এটাই স্বাভাবিক। ফেডারেশনও তাই মনে করে। প্রতিপক্ষরা এটাকে উৎসাহিত করে।’

ভিনির পোস্টের পর পরিস্থিতি সামাল দিতে লা লিগা বিবৃতি দিয়েছে। বলেছে, ‘তারা বছরের পর বছর ধরে এই ধরণের(বর্ণবাদী) আচরণের বিরুদ্ধে লড়াই করছে। পাশাপাশি খেলার ইতিবাচক মূল্যবোধকে প্রচার করছে। কেবল খেলার মাঠেই নয়, এর বাইরেও।’

লা লিগা কর্তৃপক্ষের এই বিবৃতির পর ভিনিসিয়াসের ইনস্টাগ্রাম পোস্টের জবাব দিতে এসেছিলেন লিগটির সভাপতি হাভিয়ের তেবাসও। বর্ণবাদের এমন ঘটনায় লিগ কর্তৃপক্ষ ভিনির থেকে পর্যাপ্ত সহযোগিতা পায়নি বলে অভিযোগ তুলেছেন তিনি।

‘বর্ণবাদের ব্যাপারে লা লিগা কী করতে পারে এই ব্যাপারে আপনাকে ব্যাখ্যা করতে চেয়েছিলাম। কিন্তু আপনি নিজের অনুরোধে দেয়া দুটি তারিখে উপস্থিত হননি। লা লিগার সমালোচনা ও অপমান করার আগে নিজেকে সঠিকভাবে জানাতে শিখুন। নিজেকে অন্যের সুবিধা অনুযায়ী ব্যবহার হতে দেবেন না এবং আপনি নিশ্চিত করুন আমরা একসাথে যে কাজটি করছি তা আপনি বুঝতে পেরেছেন।’

লা লিগা প্রধানের সেই বক্তব্যের পর ভিনিসিয়াস আরও চটেছেন। আবারও ক্ষোভের কথা লিখেছেন। তেবাসকে একরকম ধুয়েই দিয়েছেন ব্রাজিলীয় তারকা।

‘আবারও! বর্ণবাদীদের সমালোচনা করার পরিবর্তে উল্টো লা লিগার সভাপতি আমাকে পাল্টা আক্রমণ করতে সোশ্যাল মিডিয়ায় উপস্থিত হয়েছেন। আপনি যত কথাই বলুন এবং কিছুই না পড়ার ভান করুন না কেনো, লা লিগার ভাবমূর্তিতে আঘাত লাগবেই। আপনি আপনার পোস্টের কমেন্ট পড়ুন, অবাক হবেন।’

‘এমন কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখা মানে আপনি নিজেও বর্ণবাদীদের সমান। আমি আপনার বন্ধু নই যে, বর্ণবাদের বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। আমি চাই এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিন এবং আমি এর শাস্তি চাই।’

Tags: তেবাসবর্ণবাদভিনিসিয়াসভ্যালেন্সিয়ারিয়াললা লিগালিড স্পোর্টস
Previous Post

বিএনপির জ্বালাও-পোড়াও দেখেই যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা: তথ্যমন্ত্রী

Next Post

তথ্য অব্যবস্থাপনার দায়ে মেটাকে ১.২ বিলিয়ন ইউরো জরিমানা

Next Post
ফেসবুকের লোগো ও মেটা আইকন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য অব্যবস্থাপনার দায়ে মেটাকে ১.২ বিলিয়ন ইউরো জরিমানা

আফগানদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের অধিনায়ক কে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT