চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিতে শেষ প্রোটিয়া যাত্রা, ফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:57 অপরাহ্ন 05, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ডের ক্রিকেটাররা মাঠে, বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে সাউথ আফ্রিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়েছিল নিউজিল্যান্ড। রেকর্ড তাড়ায় নেমে ডেভিড মিলারের ঝড়ো সেঞ্চুরিতে কেবল ব্যবধানই কমাতে পেরেছে প্রোটিয়ারা। কিউইদের কাছে ৫০ রানে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে টেম্বা বাভুমার দল।

প্রোটিয়াদের হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে নিউজিল্যান্ড। আগের দুবারের মধ্যে ২০০০ আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কিউইরা। ২০০৬ আসরে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে যায় তারা। এবার আবারও ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। আগামী ৯ মার্চ দুবাইতে গড়াবে শিরোপা মহারণ, বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু লড়াই।

আসরের দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে আগে ব্যাটে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ৩৬২ রানের সংগ্রহ গড়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড এটি। আগের রেকর্ডটি অস্ট্রেলিয়ার। চলতি আসরে ইংল্যান্ডের ৩৫১ রান তাড়ায় নেমে ৩৫৬ করেছিল অজিরা। জবাবে ৯ উইকেটে ৩১২ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।

রানতাড়ায় নেমে শেষদিকে তাণ্ডব চালান ডেভিড মিলার। ১০ চার ও ৪ ছক্কায় ৬৭ বলে সেঞ্চুরি করেন। ১০ চার ও ৪ ছক্কায় ৬৭ বলে সেঞ্চুরি করেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এটি। আগের রেকর্ডটি ছিল বীরেন্দ্র শেবাগের। ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৭৭ বলে সেঞ্চুরি করেন ভারত ব্যাটার। চলতি আসরে ইংল্যান্ডের বিপক্ষে শেবাগের রেকর্ডটি স্পর্শ করেন অস্ট্রেলিয়ার জশ ইংলিশ। ৭৭ বলে সেঞ্চুরি করেন তিনিও।

তার অপরাজিত ১০০ রানের ইনিংসে পরাজয়ের ব্যবধান কমাতে পারে সাউথ আফ্রিকা। ফিফটি করেছেন দুজন। অধিনায়ক টেম্বা বাভুমা ৪ চার ও এক ছক্কায় ৭১ বলে ৫৬ রান করেন। রসি ফন ডার ডুসেন করেন ৬৬ বলে ৬৯ রান, ছিল ৪ চার ও ২ ছক্কার মার।

২৯ বলে ৩১ রান করেন এইডেন মার্করাম। রায়ান রিকেলটন করেন ১২ বলে ১৭ রান। কাগিসো রাবাদা করেন ২২ বলে ১৬ রান।

নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ৩ উইকেট নেন। গ্লেন ফিলিপস ও ম্যাট হেনরি নেন ২টি করে উইকেট।

এর আগে সাউথ আফ্রিকার বোলারদের বিপক্ষে তাণ্ডব চালায় নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড সংগ্রহ গড়ে তারা। রাচিন রবীন্দ্র ১৩ চার ও এক ছক্কায় ১০১ বলে ১০৮ রান এবং কেন উইলিয়ামসন ১০ চার ও ২ ছক্কায় ৯৪ বলে ১০২ রান করেন।

দুজনের পাশাপাশি প্রোটিয়া বোলারদের উপর তাণ্ডব চালান ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। মিচেল ৪ চার ও এক ছক্কায় ৩৭ বলে ৪৯ রান করেন। ফিলিপস ৬ চার ও এক ছক্কায় ২৭ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। উইল ইয়ং ২৩ বলে ২১ রান এবং মাইকেল ব্রেসওয়েল ১২ বলে ১৬ রান করেন।

প্রোটিয়াদের হয়ে লুনগি এনগিদি ৩ উইকেট নেন। কাগিসো রাবাদা নেন ২ উইকেট।

Tags: উইলিয়ামসনচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫নিউজিল্যান্ডফিলিপসভারতরাচিনলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

বিএনপি নেতা ড. এম এ কাইয়ুম এর এক্সক্লুসিভ ইন্টারভিউ || পর্ব ২

Next Post

ওয়ানডেকে বিদায় বলে দিলেন মুশফিক

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মুশফিক ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডেকে বিদায় বলে দিলেন মুশফিক

বার্সার জয়ে রাফিনহা উদযাপন করছেন, তার arms spread wide. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ জনের বার্সার জয়ের নায়ক রাফিনহা, জিতেছে লিভারপুল-বায়ার্নও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT