চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে মৈন্দে সাংস্কৃতিক আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:15 অপরাহ্ন 24, জুন 2026
in বিনোদন
A A
শিশু ও শিক্ষার্থীদের রবীন্দ্র-নজরুল জয়ন্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার মৈন্দ গ্রামের বজলুর রহমান পাঠাগারের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (২৪ জুন) এ আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১১টায় এফ আর আদর্শ বিদ্যাকানন প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দুই মহান কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম নিয়ে আয়োজিত প্রদর্শনী। এতে স্থান পায় ৪১টি চিত্রকর্ম। প্রদর্শনীর কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেন চিত্রশিল্পী ও অ্যানিমেটর শাহনাজ জাহান।

পাঠাগারের সংগঠক তানহার সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জয়া ও ঐশী। তানহা একক আবৃত্তি পরিবেশন করেন। এছাড়া সাংবাদিক ও সংস্কৃতিকর্মী পাভেল রহমানের নির্দেশনায় ‘গঙ্গাফড়িং’ শীর্ষক দলীয় আবৃত্তি পরিবেশিত হয়।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী ইনক (ইউএসএ)-এর প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান পারভেজ, সমাজচিন্তক বজলুর রহমান, এফ আর আদর্শ বিদ্যাকাননের প্রধান শিক্ষক ও নারীনেত্রী ফজিলাতুন্নাহার, যুক্তরাষ্ট্রপ্রবাসী আশা আক্তার ও আতিফ রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শাহনাজ জাহান, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী পাভেল রহমান, সিজান, জিনান, শাওনসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।

Tags: নজরুলরবীন্দ্রনাথ
Previous Post

প্রধানমন্ত্রীর সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

Next Post

আবাসন খাতে মন্দার মধ্যে নতুন কর, বাড়তে পারে ফ্ল্যাটের দাম

Next Post
ঢাকার আকাশে উচ্চ ভবনসমূহের দৃশ্য, আবাসন খাতে মন্দার প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

আবাসন খাতে মন্দার মধ্যে নতুন কর, বাড়তে পারে ফ্ল্যাটের দাম

বিশ্বকাপ ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রুপপর্বে দুই রাউন্ড শেষে কারা নকআউটে, কাদের হল বিদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT