চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি সায়েন্স ক্লাবের ৪ দিনব্যাপি বইমেলা শুরু

আল-মামুন আশিক by আল-মামুন আশিক
1:59 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2024
in জনপদ, রাজশাহী, শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের বইমেলার উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত ৪ দিনব্যাপি ‘অমর একুশে গ্রন্থ কুটির-২০২৪’ এর উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) শহীদ বুদ্ধিজীবী চত্বরে বইমেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, দুই উপউপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক মো. হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, অধ্যাপক ড. মো. তারিকুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ।

রাবি সায়েন্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. সায়েম আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ সৈকত। এসময় উপাচার্য রাবি সায়েন্স ক্লাবের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ক্লাবের দীর্ঘায়ু কামনা করেন।

মো. সায়েম আলম বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠনে রাবি সায়েন্স ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছর আমরা বই মেলা করে থাকি। অনলাইনে আসক্তির এই সময়ে শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ ধরে রাখতে এবং আন্তর্জাতিক মাতৃভাষাকে স্মরণ করেই আমাদের বইমেলার আয়োজন।

এবারের বইমেলায় রয়েছে ২০ টি স্টল। বাংলা উপন্যাস, সায়েন্স ফিকশন, বিজ্ঞানের ম্যাগাজিন, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের বই, শিশুদের জন্য বিজ্ঞান বাক্সসহ প্রায় বিশ হাজার বই রয়েছে। সেই সঙ্গে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী অঞ্চলের স্বনামধন্য শিক্ষক, শিক্ষার্থী ও লেখক-লেখিকাদের লিখিত বই নিয়ে একটা বিশেষ স্টল। এছাড়াও প্রথমা প্রকাশন, জ্ঞানকোষসহ বেশ কিছু প্রকাশনী রয়েছে।

আজ ১৮ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

Tags: রাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

ঈদে আসছে ‘কাজলরেখা’, প্রশংসিত নতুন গান

Next Post

জেনে রাখুন ঘর পরিষ্কারের ৭ উপায়

Next Post
ঘর পরিষ্কারে একজন ব্যক্তি স্প্রে বোতল ও কাপড় ব্যবহার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেনে রাখুন ঘর পরিষ্কারের ৭ উপায়

দুটি নারী বন্ধু একসঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারার 'ডুপ্লিকেট' কে এই ইশিকা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT