চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবরোধে জনগণের নিরাপত্তায় সারাদেশে র‍্যাবের ৪৬০ টহল দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:22 পূর্বাহ্ন 12, নভেম্বর 2023
in - সেমি লিড, অপরাধ
A A
র‍্যাবের ৪৬০ টহল দল অবরোধে নিরাপত্তা নিশ্চিত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন দলেরর ডাকা অবরোধে জনগণের জানমাল রক্ষায় র‍্যাবের ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু মাত্র ঢাকায় ১৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।

রোববার (১২ নভেম্বর) সকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেস এর ১৬০টি টহল দল মোতায়েন রয়েছে। এছাড়া রাজধানীরসহ সারা দেশে ৪৬০টি টইল দল মোতায়েন রয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থান ও সড়কসমূহে র‍্যাব ফোর্সেস এর রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে। যাত্রী ও পন্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহন’কে স্কর্ট প্রদানের মাধ্যমে নিরাপদে গন্তব্যস্থলে পৌছে দিচ্ছে র‍্যাব।

কমান্ডার মঈন বলেন: স্বার্থান্বেষী মহল কর্তৃক মিথ্যা তথ্য/গুজব ছরানোর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে সার্বক্ষনিক সাইবার নজরদারি পরিচালনা করছে র‍্যাব।

গত ২৮ অক্টোবর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে অগ্নিসংযোগ, গণপরিবহনও ব্যক্তিগত পরিবহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ দেশব্যাপী বিভিন্ন ধরণের সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িতদের’কে সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্যাদি বিশ্লেষণ করে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি সহ কার্যক্রম পরিচালনা করছে র‍্যাব। এখন পর্যন্ত হামলা ও নাশকতায় দেশের বিভিন্ন স্থানে  জড়িত সর্বমোট ৩৫০ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, পুলিশ হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে এর আগে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। আর আজ থেকে শুরু হলো চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ।

Tags: টহল টিমর‌্যাব
Previous Post

আশাহতের বিশ্বকাপ শেষে দেশে টিম টাইগার্স

Next Post

মিরপুরে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

Next Post
সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ ও সাধারণ মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

শ্যামা পূজা উপলক্ষে পুজো মণ্ডপে দেবীর প্রতিমা. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্যামা পূজা আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT