চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুকি চিনের তৎপরতা নির্মূলে অগ্রগামী ভূমিকায় র‌্যাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:12 অপরাহ্ন 28, এপ্রিল 2024
in - সেমি লিড, অপরাধ
A A
র‌্যাবের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে তথ্য প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ)  তৎপরতা নির্মূলে র‌্যাব অগ্রগামী ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার নতুন পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

আজ রোববার কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত পরিচয়পর্ব ও মতবিনিময় সভায় সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কমান্ডার আরাফাত ইসলাম গত বুধবার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি সদ্য বিদায়ী পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের স্থলাভিষিক্ত হয়েছেন।

তিনি বলেন: যৌথ বাহিনী কাজ করছে৷ র‌্যাব যৌথ বাহিনীর অংশ। এটা নিয়ে কিছু বিষয় গোপনীয়তা রয়েছে অভিযানের স্বার্থে। এতোটুকু বলতে পারি, র‌্যাব এক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করছে।

সাগর-রুনি হত্যাকাণ্ডের চার্জশিট বার বার পেছানো হচ্ছে কেন? জানতে চাইলে  নতুন মুখপাত্র বলেন: বিষয়টি চাঞ্চল্যকর ও তদন্ত প্রক্রিয়াধীন।

আসন্ন উপজেলা নির্বাচনে র‌্যাবের প্রস্তুতির বিষযে জানতে চাইলে কি ধরণের তৎপরতা চালাচ্ছে জানতে চাইলে আরাফাত ইসলাম বলেন: সমগ্র দেশে চার পর্বে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে৷ একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন পরিবেশ তৈরির জন্য র‌্যাব আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও র‌্যাব সদস্যরা কাজ করছে।

আরাফাত ইসলাম বলেন: সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবার আত্মরক্ষার অধিকার সবার আছে।আমরা সব সময় চাই বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড না ঘটুক৷ যদিও বিভিন্ন সময় এটা নিয়ে ভিন্নখাতে আলোচনা হয়।

কিশোর গ্যাং ও অস্ত্র মাদক সম্পর্কে এক প্রশ্নের জবাবে র‌্যাব মুখপাত্র বলেন: মাদক নিয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কিশোর গ্যাং নির্মূলে উচ্চ পর্যায়ে নির্দেশনা পেয়েছি। আমরা কাজ করছি। প্রচুর কিশোর গ্যাং সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। এদের আশ্রয়প্রশ্রয় ও মদদদাতাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

র‌্যাব মুখপাত্র বলেন: ফরিদপুরে দুই সহোদর হাফেজকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশের এলিট ফোর্স র‌্যাবের গোয়েন্দা শাখা। এ ঘটনায় যারা জড়িত, তাদেরকে জড়িত বলে স্থানীয় প্রশাসন শনাক্ত করেছে তাদেরকে অচিরেই গ্রেপ্তার করা হবে।

Tags: র্যাবের নতুন মুখপাত্র
Previous Post

‘স্টাইল’ অভিনেতা সাহিল খান গ্রেপ্তার!

Next Post

মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো ‘যুদ্ধক্ষেত্রে’ পরিণত

Next Post
পুলিশ সদস্যরা আহত ব্যক্তিকে উদ্ধার করতে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো ‘যুদ্ধক্ষেত্রে’ পরিণত

সেনাবাহিনী অভিযানে নিহত দুই কুকি চিনের সদস্যের মৃতদেহ পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর অভিযানে কুকি চিনের দুই সদস্য নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT