চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র‍্যাবের টাউন হল মিটিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:44 পূর্বাহ্ন 30, আগস্ট 2026
in - সেমি লিড, অপরাধ
A A
অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র‍্যাবের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মাদক, ছিনতাই, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে টাউন হল মিটিং করেছে র‍্যাব-২।

শনিবার (২৯ আগস্ট) রাতে র‍্যাব-২-এর কনফারেন্স রুমে এ মিটিং অনুষ্ঠিত হয়।

এতে মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন হাউজিং সোসাইটির ১৫ জন প্রতিনিধি ও র‍্যাব-২-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

হাউজিং সোসাইটির প্রতিনিধিরা মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে র‍্যাবের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। তারা জানান, আগের তুলনায় বর্তমানে এলাকায় অনেকটাই নিরাপদে বসবাস করছেন তারা।

সভায় অপরাধ নিয়ন্ত্রণে প্রতিটি হাউজিং সোসাইটিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, জরুরি প্রয়োজনে হটলাইন চালু এবং নিয়মিত টহল ও চেকপোস্ট বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।

র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান অপরাধ নির্মূলে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি হাউজিং সোসাইটিগুলোর উদ্যোগে সম্মিলিতভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

একইসঙ্গে মাদক ও কিশোর গ্যাং-সংক্রান্ত তথ্য নির্ভয়ে র‍্যাবকে দেওয়ার আহ্বান জানান।

নয়মুল হাসান বলেন, গত কয়েক মাসে র‍্যাব-২-এর ধারাবাহিক অভিযানের ফলে মোহাম্মদপুর এলাকায় মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড অনেকটাই কমে এসেছে। তবে এতে র‍্যাব এখনো সন্তুষ্ট নয়। মোহাম্মদপুরের অপরাধ শূন্যের কোঠায় নিয়ে আসতে চায় র‍্যাব। এজন্য এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, র‍্যাব-২-এর হটলাইন নম্বর ০১৭৭৭৭১০২৯৯ সার্বক্ষণিক জনসাধারণের অভিযোগ গ্রহণের জন্য খোলা রয়েছে। অভিযোগকারী ও তথ্য প্রদানকারীর পরিচয় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সুরক্ষা করা হবে।

সভায় র‍্যাব-২-এর সাম্প্রতিক সময়ে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে পরিচালিত বিভিন্ন সফল অভিযানের চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি ছিনতাই প্রতিরোধে নিয়মিত টহল, চেকপোস্টসহ বিভিন্ন কার্যক্রমের পরিসংখ্যান উপস্থাপন করা হয়।

আগামী দিনগুলোতেও আইনশৃঙ্খলা রক্ষায় জনসম্পৃক্ততামূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান র‍্যাব-২-এর অধিনায়ক।

Tags: অপরাধ দমনর‌্যাব-২
Previous Post

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

Next Post

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

Next Post
মিয়ামির মাঠে ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT