চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:57 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2023
in কক্সবাজার, জনপদ
A A
গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরজ্ঞমাদিসহ সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে আটক করা হয়।

র‌্যাব -১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের তেলখোলা পাইন্ন্যাসা গহীন পাহাডড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক আনোয়ার হোসেন (৩৫) রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের খরুলিয়া এলাকার মুছা আলীর ছেলে।

র‌্যাব জানিয়েছে, আটক আনোয়ার হোসেন অস্ত্র তৈরি ও কেনাবেচার সংঘবদ্ধ চক্রের সদস্য। মূলত সে কারখানায় তৈরি অস্ত্র সরবরাহ এবং বেচাকেনার সাথে জড়িত।

সাজ্জাদ হোসেন বলেন, শুক্রবার দুপুরে গোপন সংবাদে রামুর ঈদগড় ইউনিয়নের তেলখোলা পাইন্ন্যাসা গহীন পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার খবর পায় র‌্যাব। পরে র‌্যাবের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল দুর্গম পাহাড়ি এলাকায় অস্থায়ী তাঁবু টাঙ্গানো অবস্থায় র‌্যাব সদস্যরা একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়।র‌্যাব সদস্যরা অস্ত্রসহ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসময় কারখানাটিতে তল্লাশী চালিয়ে দেশিয় তৈরি দু’টি বন্দুক, ৬০টি গুলি, গুলির খালি খোসা, ১৫টি শিসা, ১টি ছেনি, ১টি হাতুড়ি, ১টি বাইশ, ২টি রেত, ১টি প্লাস, ৫টি সুপারগ্লু গাম, ৫০ গ্রাম বারুদ ও ১৫০টি বিয়ারিং বল পাওয়া যায়।

আটক ব্যক্তির স্বীকারোক্তির বরাতে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, ‘আটক আনোয়ার হোসেন সংঘবদ্ধ অস্ত্র তৈরি চক্রের তিন সদস্যের ব্যাপারে তথ্য দিয়েছে। চক্রটির সদস্যরা ঈদগড়ের গহীন পাহাড় এলাকায় অস্থায়ী তাবু টাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরি করে আসছিল। আর অস্থায়ী কারখানায় তৈরি অস্ত্রগুলো কক্সবাজার শহর এবং রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকার অপরাধী চক্রের কাছে সরবরাহ করে আসতো।’

পলাতকরাসহ অস্ত্র তৈরি চক্রের সদস্যদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে এইচ এম সাজ্জাদ হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tags: অস্ত্র তৈরির কারখানাকক্সবাজারের রামুর‌্যাব-১৫
Previous Post

আমি সব সময় পজিটিভ থাকার চেষ্টা করি: সুনেরাহ

Next Post

নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশের ক্রিকেটাররা উল্লাসে ভাসছে, ভারতীয় ব্যাটসম্যানের পরাজয়. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটার গিলের সেঞ্চুরি উদযাপন, লড়াই জমে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গিলের সেঞ্চুরি, জমে উঠেছে লড়াই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT