চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন ও থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে র‍্যাবের ব্যাপক তৎপরতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:08 পূর্বাহ্ন 01, জানুয়ারি 2024
in - সেমি লিড, অপরাধ
A A
র‍্যাব সদস্যরা গাড়ি তল্লাশি করছে, নিরাপত্তা চেকিং চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং থার্টি ফার্স্ট নাইট ঘিরে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় র‌্যাব প্রস্তুত আছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

রোববার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশান-২ নম্বর গোল চত্বর এলাকায় সংবাদ সন্মেলনে তিনি এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘প্রতিবছর থার্টি ফার্স্ট নাইটে ঢাকাসহ সারা দেশে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়ে থাকি। ঠিক এই বছরও একইভাবে আমরা সারাদেশে নিরাপত্তার জন্য প্রতিটা ব্যাটালিয়নে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। সারাদেশের তুলনায় ঢাকা শহরে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, অভিজাত এলাকা এবং পাশেই ডিপ্লোম্যাটিক জোন। এসব স্থানের গুরুত্বকে মাথায় রেখে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে দ্বায়িত্ব পালন করছি।’

তিনি বলেন, ‘আমাদের সিভিল পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। বিভিন্ন জায়গা পেট্রোল হচ্ছে। বিভিন্ন ধরনের তথ্যের ভিত্তিতে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের জন্য আমাদের সাইবার টিম তৎপর রয়েছে। আমরা সার্বিক দিক বিবেচনা করে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি।’

এম খুরশীদ হোসেন বলেন, ‘নতুন বছরে অবশ্যই আমরা আনন্দ করবো, নতুন বছরকে স্বাগত জানাবো। কিন্তু সেটা উচ্ছৃঙ্খলতা পরিহার করে, সুন্দর পরিবেশে পারিবারিকভাবে আনন্দ উৎযাপন করবো।’র‍্যাবের কর্মকর্তারা নির্বাচন ও থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সামনে জাতীয় নির্বাচনকে মাথায় রেখে এবার ডিএমপির যেসব নির্দেশনা রয়েছে, ঢাকা মহানগর পুলিশ কিছু নির্দেশনা দিয়েছে; আমার অনুরোধ থাকবে সবাই যেন সেই নির্দেশনা মেনে চলবো। আমি অনুরোধ করবো সবাই এই বিষয়গুলো মাথায় রেখে নববর্ষ উৎযাপন করবো।’

নির্বাচন ও থার্টি ফার্স্ট নিয়ে এক প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, ‘আমরা চাই এবারের জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে করতে পারি। সবাই যাতে আমরা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে পারি সেই ব্যাপারে আমরা সাংবাদিকদের সহযোগিতা কামনা করবো। র‍্যাবের নিরাপত্তা দল, কুকুরের সঙ্গে সজাগ নজরদারি. Channel i News - চ্যানেল আই নিউজ কারণ, সাংবাদিকরা যে তথ্য দিয়ে থাকেন সেই তথ্যের ভিত্তিতে আমরা কাজ করি। আমরা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত আছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার বন্ধে তৎপর রয়েছি বলেও জানান এম খুরশীদ হোসেন।

Tags: র‌্যাবর‌্যাব ডিজি
Previous Post

নতুন বছরকে স্বাগত জানিয়েছে রাজধানীবাসী

Next Post

গাজা ও মিশরের মধ্যকার সীমান্ত অঞ্চল দখলে নিতে চায় ইসরায়েল

Next Post
গাজা থেকে ইসরায়েলের দিকে ধোঁয়া ও বিস্ফোরণের ধোঁয়া উড়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা ও মিশরের মধ্যকার সীমান্ত অঞ্চল দখলে নিতে চায় ইসরায়েল

প্রসিদ্ধ অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ছবি, তিনি ভাবনায় ডুবে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূসের মামলার রায় ঘোষণা আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT