চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জঙ্গি হামলার তথ্য নেই, আমরা আত্মতুষ্টিতে ভুগছি না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 অপরাহ্ন 13, এপ্রিল 2023
in - সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা নববর্ষ উপলক্ষ্যে সুনির্দিষ্ট কোনো জঙ্গি হামলার তথ্য নেই। তারপরও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

বৃহস্পতিবার ১৩ এপ্রিল সকালে রাজধানীর রমনার বটমূলে পয়লা বৈশাখ উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভার্চ্যুয়াল কেন্দ্রিক গুজব ঠেকাতে প্রস্তুত
র্যাব ডিজি বলেন: গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং বাড়ানোর মাধ্যমে জঙ্গিদের যেকোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতে আমরা প্রস্তুত রয়েছি। ভার্চ্যুয়াল জগতে নববর্ষকে কেন্দ্র করে যেকোনো গুজব ঠেকাতে আমাদের সাইবার মনিটরিং অব্যাহত রয়েছে। নববর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠানে আসা নারীদের ইভটিজিং করার ঘটনা প্রতিরোধে র‍্যাবের বিশেষ ব্যবস্থা রয়েছে।

নববর্ষে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
র‍্যাব প্রধান বলেন, পয়লা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে র‍্যাবের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলা নববর্ষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে র‍্যাবের গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সারাদেশে র‍্যাবের সব ব্যাটালিয়নসহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়ন রয়েছে।

র‍্যাবের নিরাপত্তা দল ও কুকুরের নিরাপত্তা প্রশিক্ষণ. Channel i News - চ্যানেল আই নিউজ রাজধানীর টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা বটমূলসহ যেসব এলাকায় বর্ষবরণের অনুষ্ঠান হবে সেসব এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে টহল, চেকপোস্ট ও অবজারভেশন পোস্টসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্পেশাল কমান্ডো টিম প্রস্তুত থাকবে
এম খুরশীদ বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হবে। এছাড়া যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত রয়েছে। সারাদেশে নববর্ষ উদযাপন উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের স্ট্রাইকিং রিজার্ভ, মোটরসাইকেল পেট্রোল, বোট পেট্রোল ও সিসিটিভি মনিটরিং অব্যাহত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছেন। এছাড়া যেকোনো হামলার ঘটনা মোকাবিলায় র‍্যাবের স্পেশাল কমান্ডো টিম প্রস্তুত রয়েছে। নাশকতার যেকোনো ঘটনা মোকাবিলায় র‍্যাবের টহল টিম ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে।

Tags: বাংলা নববর্ষ উদযাপন
Previous Post

আজ চৈত্র সংক্রান্তি

Next Post

মার্কিন যুক্তরাষ্ট্রে যানবাহন হবে বৈদ্যুতিক

Next Post
বৈদ্যুতিক গাড়ি চার্জিং পোর্টে চার্জার সংযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রে যানবাহন হবে বৈদ্যুতিক

প্রিন্স হ্যারি ও মেগান বিবাহের পর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেগানকে ছাড়াই রাজ্যাভিষেকে যোগ দেবেন প্রিন্স হ্যারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT