চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবহেলিত নারীদের টার্গেট করে বিদেশ পাচার: র‌্যাব

রুমন রেজা by রুমন রেজা
5:35 অপরাহ্ন 05, আগস্ট 2022
in অপরাধ, জনপদ, নারায়ণগঞ্জ
A A
নিরাপত্তা বাহিনী ও নারীদের ছবি, বাংলাদেশে একটি সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নারী পাচারকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। একই সাথে বিদেশে পাচারকালে পালিয়ে আসা এক নারীসহ তিনজনকে উদ্ধর করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় র‌্যাব এই অভিযান পরিচালনা করে। শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পাচারকারি চক্রটি গত পাঁচ বছর যাবত সিদ্ধিরগঞ্জের ইপিজেডের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরাসহ অবহেলিত নারীদের টার্গেট করে বিদেশে পাচার করে আসছে। বিনা খরচে পার্শ্ববর্তী দেশে ৬০ হাজার টাকা বেতনে পার্লারের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের পাচার করা হয়।

পাচারের শিকার এমনই এক নারী পালিয়ে এসে বৃহস্পতিবার এ বিষয়ে র‌্যাব-১১ সদর দপ্তরে গিয়ে লিখিত অভিযোগ করেন। তার দেয়া তথ্য মতে রাতেই মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় পাঁচ নারীসহ মানব পাচারকারি চক্রের ছয় সদস্যকে। তাদের কাছ থেকে জব্দ করা হয় বিভিন্ন আলামত। একই অভিযানে পাচারের চেষ্টার সময় উদ্ধার করা হয় আরও দুই নারীকে।

ভুক্তভোগী নারীরা জানান, পাচারকারি চক্রটি বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের ফাঁদে ফেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tags: র‌্যাব
Previous Post

করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২৫৩

Next Post

চুক্তি ভঙ্গের অভিযোগে আইনি বিপাকে হারনাজ

Next Post
Miss Bangladesh 2023 wearing a crown and holding a bouquet of flowers. Channel i News - চ্যানেল আই নিউজ

চুক্তি ভঙ্গের অভিযোগে আইনি বিপাকে হারনাজ

শেখ কামালের জীবন ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বগুণে গুণান্বিত অসাধারণ প্রতিভার অধিকারী শেখ কামাল: এস এম কামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT