চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্র-সন্ধ্যায় নিউ ইয়র্ক মেয়রের বিশেষ সম্মাননায় বন্যা ও স্বপ্নীল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:53 অপরাহ্ন 13, জুলাই 2026
in বিনোদন
A A
নিউ ইয়র্কে সম্মাননা গ্রহণকারী ব্যক্তি ও নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আটলান্টিকের ওপারে যেন এক সন্ধ্যার জন্য নেমে এসেছিল শান্তিনিকেতনের আবহ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে নিউ ইয়র্কের জুইস সেন্টারে অনুষ্ঠিত হলো বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘আনন্দসন্ধ্যা’।

প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি এবং রবীন্দ্রচর্চাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও সম্মাননার মধ্য দিয়ে বিশ্বকবির সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন কিংবদন্তী রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং আরেক জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী স্বপ্নীল সজীব। তাঁদের কণ্ঠে একের পর এক রবীন্দ্রনাথের কালজয়ী গান পরিবেশিত হলে প্রেক্ষাগৃহজুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। প্রবাসী বাঙালিদের কাছে যেন ফিরে আসে শেকড়ের টান, বাংলা সংস্কৃতির গভীর আবহ আর রবীন্দ্রনাথের মানবতাবাদী চেতনা।

তবে অনুষ্ঠানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত আসে যখন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানীর পক্ষ থেকে রেজওয়ানা চৌধুরী বন্যা ও স্বপ্নীল সজীবের হাতে বিশেষ সম্মাননা সার্টিফিকেট তুলে দেয়ার মুহূর্তটি সামনে আসে।

রবীন্দ্রসংগীত এবং বাংলা সংগীতের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ ও বিশ্বপরিসরে তুলে ধরতে তাঁদের দীর্ঘদিনের নিরলস ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

শিল্পীজীবনের আজীবন সাধনা, রবীন্দ্রনাথের সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার নিরন্তর প্রচেষ্টা এবং বাংলা সংস্কৃতির আন্তর্জাতিক প্রসারে তাঁদের অনন্য ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়েই এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেয় নিউ ইয়র্ক সিটি।

আয়োজকদের দাবি, নিউ ইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো সিটি মেয়র ব্যক্তিগতভাবে রবীন্দ্রসংগীতশিল্পীদের এমন আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করলেন। ফলে এই স্বীকৃতি শুধু দুই শিল্পীর ব্যক্তিগত অর্জন নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সংস্কৃতি ও রবীন্দ্রসংগীতের মর্যাদা প্রতিষ্ঠার এক স্মরণীয় মাইলফলক হিসেবেও বিবেচিত হচ্ছে।

সম্মাননা গ্রহণের পর রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, “রবীন্দ্রনাথের গান কেবল সংগীত নয়, এটি আমাদের সংস্কৃতি, চেতনা ও মানবিক মূল্যবোধের ধারক। প্রবাসের মাটিতে তাঁর সৃষ্টিকে ঘিরে এমন আন্তরিক আয়োজন এবং এই সম্মাননা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।”

Tags: নিউইয়র্কমেয়রলিড বিনোদনস্বপ্নীল সজীব
Previous Post

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও বেকহ্যামের লাল কার্ড: ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচে ৫ বিতর্কের গল্প

Next Post

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গৃহবন্দী

Next Post
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গৃহবন্দী, আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গৃহবন্দী

কৃষক পানিতে দাঁড়িয়ে সবজি চাষ করছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম-কক্সবাজারসহ কয়েকটি জেলায় তলিয়ে গেছে ঘরবাড়ি-ফসলি জমি ও খামার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT