চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন-তাসকিন বাদ, ব্যাটিংয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 05, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতেও হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এবার সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হয়েছে মেহেদী হাসান মিরাজের দল। একাদশে এসেছে দুই পরিবর্তন।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মিরাজ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার দুপুরে গড়িয়েছে সিরিজের প্রথম ওয়ানডে।

টানা বাজে পারফরম্যান্সের পরও স্কোয়াডে ফিরলেও, প্রথম ওয়ানডেতে রানের খাতা খুলতে পারেননি লিটন দাস। এবার দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ দেয়া হলো অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটারকে। এছাড়া এই ম্যাচে রাখা হয়নি প্রথম ম্যাচে ৪ উইকেট নেয়া তাসকিন আহমেদকে।

তাদের জায়গায় একাদশে ফিরেছেন শামীম হোসেন ও হাসান মাহমুদ। ২০২৩ সালের এশিয়া কাপের পর এবারই প্রথম ওয়ানডে খেলতে নামছেন শামীম। লোয়ার-মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিনও করতে দেখা যেতে পারে তাকে।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ও চলতি বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজেও সম্প্রতি ভালো করতে পারছে না বাংলাদেশ। যার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও।

২০০৬ সালের পর প্রথমবার এখন র‍্যাঙ্কিংয়ের দশ নম্বরে বাংলাদেশ। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার জন্য র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। সামনের দেড় বছরে এখন সেটিই ওয়ানডের অধিনায়ক মিরাজের প্রধান লক্ষ্য।

Tags: আর প্রেমাদাসা স্টেডিয়ামওয়ানডে সিরিজকলম্বোটসতাসকিনবাংলাদেশমিরাজলিটনলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

জুলাই-আগস্টে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর আশা প্রসিকিউসনের

Next Post

‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না’

Next Post
নির্বাচনে অংশ নিতে অযোগ্য দণ্ডিতরা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না’

পঞ্চগড় সীমান্তে বিএসএফের বেড়া ও তারের জাল. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চগড় সীমান্তে ১৫ বাংলাদেশিকে ‘পুশ ইন’ করেছে বিএসএফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT