চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই শ্রদ্ধার মান রাখব’-পদ্ম পুরস্কার পেয়ে মাধবন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:12 অপরাহ্ন 26, জানুয়ারি 2026
in বিনোদন
A A

রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ঘোষণা হয়েছে ভারত সরকারের পদ্ম পুরস্কারের তালিকা। যেই তালিকাতেই নাম রয়েছে অভিনেতা আর মাধবনের। পদ্মশ্রী পাচ্ছেন বলিউডের এই অভিনেতা। সিনেমার দুনিয়ায় তার অবদানের জন্য তাকে ভারত সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে বিশেষ এই সম্মান।

রবিবার সন্ধ্যায় এই খবর প্রকাশ্যে আসার পরেই আবেগে ভাসে নেটদুনিয়া। মাধবনকে শুভেচ্ছা জানান বলিউড থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের মানুষেরা। আর এই সুখবর আত্মস্থ করতে সম্ভবত কিছুটা সময় লেগেছে অভিনেতার নিজেরই!

তাইতো সোমবার (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করলেন মাধবন। কী লিখলেন ‘পদ্মশ্রী’ জয়ী অভিনেতা?

মাধবন লিখেছেন, “সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পদ্মশ্রী প্রাপ্তি আমার কাছে ভীষণ সম্মানের। গভীর কৃতজ্ঞতা এবং নম্রতার সঙ্গে এই পুরস্কার গ্রহণ করছি। আমাকে যে সম্মান দেওয়া হয়েছে, তা আমার কাছে স্বপ্নাতীত। আমার পুরো পরিবার কৃতজ্ঞ, আমি বিশ্বাস করি আপনাদের সমর্থনই আমার শক্তি। আমার মেন্টরদের সমর্থন, দর্শকদের আশীর্বাদ ছাড়া এই প্রাপ্তি সম্ভব ছিল না। শুভাকাঙ্খীদের ভালো কামনা, সাধারণ মানুষের উৎসাহ আর সর্বোপরি ঈশ্বরের কৃপায় আমি এই পুরস্কার পেয়েছি। আমার যাত্রাপথে যার যতটুকু অবদান, তাদের প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ। আপনাদের ছাড়া এটা সম্ভব ছিল না। আমি এই প্রাপ্তিকে শুধু পুরস্কার বলে মনে করি না। এটা আমার কাছে একটা গুরুদায়িত্ব।”

শেষে বলেন,“কথা দিচ্ছি, আমি এই সম্মান গভীর শ্রদ্ধার সঙ্গে আজীবন বহন করে নিয়ে যাব। এই শ্রদ্ধার মান রাখব। ভবিষ্যতে সততা, নম্রতা আর নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাব। আমি হয়তো প্রত্যেককে ব্যক্তিগতভাবে জবাব দিতে পারিনি, প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে পারিনি। আমায় কিছুটা সময় দিন। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে কথা হবে।” –মিড ডে

Tags: আর মাধবনপদ্ম পুরস্কারপদ্মশ্রী
Previous Post

রাজশাহীতে ছাদখোলা বাসে শান্ত-আকবরদের ট্রফি উদযাপন

Next Post

এবার সাফ চ্যাম্পিয়নশিপের একই গ্রুপে বাংলাদেশ-ভারত-পাকিস্তান

Next Post

এবার সাফ চ্যাম্পিয়নশিপের একই গ্রুপে বাংলাদেশ-ভারত-পাকিস্তান

ছবি: সংগৃহীত

সম্প্রচার সাংবাদিকতায় নীতিনৈতিকতার চর্চা আরও জরুরি: পেশাজীবী সাংবাদিকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT